
বঙ্গবন্ধু স্বপ্ন দেখতে ভালোবাসতেন। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। আমি বঙ্গবন্ধুকে দেখিনি। কিন্তু, তাঁর স্বপ্নের কথা শুনেছি, পড়েছি এবং জেনেছি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশের প্রতিটি গ্রামে সমবায় তৈরী হবে। সেই সমবায় প্রতিষ্ঠার স্বপ্ন বর্তমান আওয়ামী লিগ সরকার কত দূর এগিয়ে নিয়েছে?
অনেকেই স্বপ্নকে অলীক মনে করেন। অনেকে স্বপ্নকে বলেন তা শুধু মানুষের ভাবনা এবং বিশ্বাস হতে তৈরী। তাদের এ ধারণা সম্পুর্ণ ভুল। আসলে, স্বপ্ন তিন প্রকার। সেগুলো হচ্ছে-
১) সৃষ্টিকর্তার পক্ষ থেকে স্বপ্ন,
২) শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, এবং
৩) কল্পনাপ্রসূত স্বপ্ন।
আল্লাহ পক্ষ থেকে আসা সত্য স্বপ্ন পাঁচ ভাগে বিভক্ত। সেগুলো নিম্নরূপ-
ক) ইলহামী স্বপ্নঃ এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ ঘুমন্ত ব্যক্তির মাঝে কোন বিষয় সম্পর্কে জ্ঞান সৃষ্টি করেন।
খ) রুপক স্বপ্নঃ এই রকম স্বপ্নে দায়িত্বে থাকা কোন ফেরেশতা রুপক আকৃতি ধারণ করে কোন কথা বলে দেন।
গ) মৃত ব্যক্তির রুহ দ্বারা স্বপ্নঃ এই ধরণের স্বপ্নের মাধ্যমে মৃত ব্যক্তির রুহ তাঁর কোন আত্মীয়ের সাথে দেখা করে তাঁকে কোন গোপন কথা বলে দেন।
ঘ) উরুজীঃ এই স্বপ্নের মাধ্যমে জীবিত ব্যক্তির রুহ আকাশে উঠে গিয়ে সৃষ্টিকর্তার নিকটবর্তী হোয়।
ঙ) জান্নাতী স্বপ্নঃ এই স্বপ্নের মাধ্যমে ঘুম্নত ব্যক্তি রুহ বেহেশতে চলে গিয়ে সেই জায়গার মহিমা অবলোকন করতে পারে।
১৯৭৫ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে এক ভাষণে গ্রাম সরকারের কাঠামো বর্ণনা করতে গিয়ে বঙ্গবন্ধু প্রস্তাব রেখেছিলেন, ‘গ্রামের প্রত্যেকটি কর্মঠ মানুষ এই বহুমুখী সমবায়ের সদস্য হবে। যার যার জমি সে-ই চাষ করবে, কিন্তু ফসল ভাগ হবে তিন ভাগে—কৃষক, সমবায় ও সরকার।’ তিনি এও বলেছিলেন যে দেশের উন্নয়ন বাজেটের একাংশ এই সমবায় বা গ্রাম সরকারের হাতে তুলে দেওয়া হবে।
বঙ্গবন্ধুর গ্রাম সরকারের স্বপ্নটি ছিলো চীন বা সোভিয়েত ইউনিয়নের ভূমি ব্যবস্থাপনা থেকে সম্পূর্ণ ভিন্ন। তিনি কৃষকদের কাছ থেকে ভুমি ছিনিয়ে না নিয়ে তাতে বরং যৌথ ভাবে চাষ করার ব্যবস্থা করতে চেয়েছিলেন। তিনি যে কমিউনিস্ট ছিলেন না, সেটার প্রমাণ তিনি দিয়েছেন নিজের মুখে-
‘আমি নিজে কমিউনিস্ট নই, তবে সমাজতন্ত্রে বিশ্বাস করি এবং পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাস করি না।’
বঙ্গবন্ধু'র স্বপ্নগুলো বাংলাদেশের বর্তমান সরকার আস্তে আস্তে করে বাস্তবায়িত করে সত্যে পরিণত করে। অনেকের মতো এটা আমার চাওয়া।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




