
হযরত শাহ জালাল (রহ) ভীন দেশের মানুষ ছিলেন। তৎকালীন শাসকের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন। সাধক পুরুষ শাহ জালাল (রহ) অন্য দেশ থেকে এসে আমাদের ভূমিতে শান্তি প্রতিষ্ঠা করতে পারলেও, স্বাধীন মেম্বাররা নিজের প্রতিবেশীর সাথে সদ্ভাব বজায় রাখতে তো পারলেনই না, উল্টো তাদের বাড়ি লুট-তরাজ করলেন!
কয়েক দিন আগে সিলেট গিয়েছিলাম, উদ্দেশ্য সিলেটের অমুসলমানেরা শাহ জালাল (রহ) সম্পর্কে কি চিন্তা করেন সেই সম্পর্কে একটি ডকুমেন্টারি বানানোর জন্যে। সেখানে, হিন্দু ধর্মের অনেকের সাথে কথা হয়েছিলো। আমাদের টিমকে সে সময় তাঁরা জানিয়েছিলেন তাঁরা কিভাবে শাহ জালাল (রহ)-কে ভক্তি-শ্রদ্ধা করেন।
এখানেই, হযরত শাহ জালাল আর তাঁর অনুসারীদের সাথে স্বাধীন মেম্বারদের মতো মানুষদের পার্থক্য। ভীনদেশী মানুষেরা যেখানে সফল, সেখানে আমাদের মানুষেরা চরম ভাবে ব্যর্থ।
আশা করি আপনাদের বোধদয় ঘটবে।
আমাদের সেই ডকুমেন্টারি'র প্রথম ট্রেইলার গতকাল রিলিজ হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২১ দুপুর ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




