
আমাদের লালমাটিয়ার 'ই' ব্লকে বাসার পাশের রাস্তার লাইটগুলো কাজ করছিলো না অনেক দিন ধরেই। এই ল্যাম্পপোস্টগুলোর পাশেই দুটি বিশ্রাম ছাউনী। যুবক-যুবতীরা জুটী বেঁধে সেখানে বসে থাকেন। সেই দিন দেখলাম, একজন যুবক পাশের যুবতীকে আক্ষরিক অর্থেই কোলে তুলে নিয়ে আদর করছেন। দেখে মায়া লাগে। অন্ধকারে মনে হয় একজন আরেকজনকে দেখতে পান না। তাই, কাছ থেকে নিজেদের দেখে নেয়ার এই কৌশল কি? হবে হয়তো। এছাড়াও, এই এলাকায় মোবাইল চুরি হয়। অন্ধকারের সুবিধা নিয়েই।
তাই, অনেক ভেবে, খবর দিলাম আমার নিজের লোকদের। তাঁরা ডেকে আনলো সংশ্লিষ্ট বিভাগের মানুষদের। নিজ খরচে লাগালাম ল্যাম্পপোস্টের লাইট। গত কয়েক দিন ধরেই রাতে নিশ্চিন্তে হাঁটা যাচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


