
পৃথিবীর সবচেয়ে পুরোতোন এই ছবিটি নিপসে উদ্ভাবিত হেলিওগ্রাফি কৌশল ব্যবহার করে ধারণ করা হয়েছিল। হেলিওগ্রাফি হালকা সংবেদনশীল রাসায়নিক পদার্থ দিয়ে ধাতব প্লেটে এক ধরনের ছবি তৈরি করে। নিজের বাসার জানালা দিয়ে এই ছবিটি তুলেন জোসেফ নিকোফোর নিপসে। সময়কাল ১৮২৬ থেকে ১৮২৭ সাল।
ছবিটি তোলার জন্য, নিপসে ফিলিস্তিনের জুডিয়া'র বিটুমিন বা সিরিয়ান অ্যাসফাল্টের সাথে একটি উত্তপ্ত পিউটার প্লেটকে ব্যবহার করেছিলেন। যতটুকু জানা যায়, এই ছবিটি তুলতে নিপসে অবস্কিউরা নামক একটি ক্যামেরা ব্যবহার করেন যা আট ঘণ্টা থেকে দুই দিন পর্যন্ত খোলা রাখতে হয়েছিলো।
এ থেকে বোঝা যায়, প্রথম দিকের ফটোগ্রাফারদের অনেক ধৈর্য ধরতে হতো!
সূত্রঃ আর্ট এন্ড অবজেক্ট ডট কম।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




