যে চিঠির কারণে ভারতীয় উপমহাদেশের ট্রেনগুলোতে টয়লেট বানানো হয়েছিলো
২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অখিল বাবু অখণ্ড ভারতের আহমেদপুর স্টেশনে প্রাকৃতিক কাজ সারার জন্যে ট্রেন থেকে নেমেছেন। হঠাৎ করেই গাড়ি ছেড়ে দিলো। এতে তিনি খুব অপদস্থ হোন। অখিল বাবু এরপরে রেল বিভাগের উচ্চ কর্মকর্তার কাছে নিচের চিঠিটি লিখলেন- 
তারিখঃ ০২-০৭-১৯০৯ বিভাগীয় রেলওয়ে অফিসার,
শিবগঞ্জ।
প্রিয় জনাবেরা,
যাত্রীবাহী ট্রেনে করে আমি আহমেদপুর স্টেশনে পৌঁছেছি আর তখন কাঁঠাল খেয়ে আমার পেট খুব ফুলে গেলো। আমি তাই 'গোপন' জায়গায় গেলাম। সবে মাত্র সেখানে 'অপকর্ম' করা শুরু করেছি, গার্ড হঠাৎ করেই ট্রেন ছাড়ার জন্যে হুইসেল বাজিয়ে দিলো। আমি এক হাতে 'লোটা' আর আরেক হাতে ধুতি ধরে ট্রেনের দিকে দৌড় দিতে গিয়ে পড়ে গেলাম। তখন প্ল্যাটফর্মের সব নারী-পুরুষের সামনে আমার সকল 'লজ্জা' বেরিয়ে পড়েছিলো। ট্রেন আমাকে আহমেদপুর স্টেশনে রেখে চলে গেলো।
এটা খুব খারাপ হয়েছে। একজন যাত্রী যদি 'গোবর' ছাড়তে যায়, আর বোকা গার্ড পাঁচ মিনিটের জন্যে গাড়ি থামিয়ে রাখবে না! তাই আমি জনসাধারণের স্বার্থে সেই গার্ডকে বড় জরিমানা করার জন্য আপনার নিকট বিশেষ ভাবে প্রার্থনা করছি। অন্যথায় আমি পত্রিকাগুলোতে রিপোর্ট করে দিবো!"
আপনারই বাধ্যগত,
অখিল চন্দ্র সেন
কথিত আছে, এরপরে থেকেই ভারতের ট্রেনগুলোতে প্রথমবারের মতো টয়লেট নির্মাণ শুরু হয়। আর, তা অখিল বাবুর সেই চিঠির কল্যাণেই! আমার জানা মতে, চিঠিটি ভারতের রেলওয়ে জাদুঘরে এখনো রক্ষিত আছে।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪
ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬

ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ?
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ।
সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ
রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,...
...বাকিটুকু পড়ুন