
আজ সিলেটে যাওয়ার পথে, মাঝ আকাশে একটা কান্ড ঘটেছে!!!.....আকাশের দিকে তাকিয়ে অবাক বিস্ময়ে তার উদারতা দেখতে ভালোই লাগছিলো। সূয্যিমামা তখনো উঁকিঝুঁকি মারছেন......
হঠাৎ দেখি কি,।একটা ফ্লাইং সসারে চড়ে একদল ভীনগ্রহবাসী এলিয়েন আমার জানালার পাশে এসে মুচকি হাসছে! আমি অবাক বিস্ময়ে তাকিয়ে ছিলাম। স্পষ্ট দেখতে পেলাম, এলিয়েন বাচ্চাগুলো শাকিরার 'ওয়াকা, ওয়াকা' গানের সাথে তাক ডুমাডুম নাচছে! কিছুক্ষণ পরে।দেখি, ওমা! তারা আমাকে চকলেট দিতে চাইলো! কিন্তু, ধ্যাৎ! প্লেনের জানালার কারণে সেই চকলেট আমি নিতে পারলাম না!
সেই থেকে মেজাজটা ফরটিফাই হয়ে রয়েছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


