somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

জীবনে নতুন পাওয়া ২০২২ সালটিকে সফল করতে যে ৮টি কাজ করবো

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবারই বাৎসরিক একটি টার্গেট থাকে। আমার জীবনেও ২০২২ সালটিকে সাফল্যমণ্ডিত করতে নতুন কিছু করার সংকল্প করেছি। গত বছরে অনেক কিছুই করতে পারিনি, যা করবো বলে ঠিক করেছিলাম। যা করতে পারিনি সেগুলো হচ্ছে-

১) প্রতিদিন ১-জন করে দরিদ্র মানুষকে দুপুরের খাওয়া দেওয়া।
------করোনা শুরুর পরে কিছু দিন এই কাজ করেছিলাম। এরপরে, আমাদের লালমাটিয়া এলাকায় ভিক্ষুকের আনাগোনা প্রায় নাই বলেই চলে। আমাদের এলাকার 'মেহমানখানা' নামক একটি ফাউন্ডেশন নিয়মিত রিকশাওয়ালা ও পথচারীদের এক বেলা খাওয়ার ব্যাবস্থা করেন। তাঁদের 'উপদ্রবেই' আমার বাড়িমুখো হয়নি সমাজের অবহেলিত মানুষেরা, মনে হয়। এখন মনে হচ্ছে, অনেক কিছু মিস করেছি।

২) ওমরা করা।
------২০২১ সালের নভেম্বরে করার কথা ছিলো। সব ঠিকঠাক। টাকাপয়সা রেডি। কিন্তু, হঠাৎ করেই কি যে বাই চাপলো! একটা ফাউন্ডেশনে বেকারদের সাহায্যার্থে আর ডকুমেন্টারি বানাতে গিয়ে টাকা খরচ করে ফেললাম। খুব ভুল কাজ করেছি কি? এখনো শিওর না।

৩) বৌকে সাথে নিয়ে বিদেশের কোন একটি দেশে বেড়াতে যাওয়া।
------এটা করতে পারতাম। করোনার জন্যে যেতে পারিনি।

৪) পথশিশুদের জন্যে ভ্রাম্যমাণ একটি স্কুল প্রতিষ্ঠা করা।
একটি ট্রাক কিনে তাতে ভ্রাম্যমাণ একটি স্কুল স্থাপন করতে চেয়েছিলাম। এতো টাকা জোগাড় করে উঠতে পারিনি। তাই, সংকল্পটি ধরাছোঁয়ার বাইরে রয়ে গিয়েছে।

২০২২ সালের ডিসেম্বরের মাঝে আমি যা করতে চাই-

১) ২০২১ সালে যা করতে পারিনি, তা সবার আগে করা।
২) একটি জমি কেনা যেখানে একটি দরিদ্র পরিবারকে আবাসনের ব্যবস্থা করে দিবো, অথবা সেই জমি থেকে যে এয় আসবে তা দিয়ে একটি পরিবারকে আবাসনের ব্যাবস্থা করে দেওয়া।
৩) চলমান প্রজেক্টগুলোকে সাফল্যমণ্ডিত করা।
৪) রিকশাওয়ালা এবং ফকিরদের জন্যে একটি ভ্রাম্যমাণ টয়লেট বানানো।



এই বছরে, আমার হাতে বাড়তি ৭-৮ লক্ষ টাকা থাকবে। এগুলো দিয়ে আমি কি এতোগুলো টার্গেটে পৌঁছাতে পারবো? একটু হিসেব করে নিতে চাচ্ছি এখানে রেকর্ডে রাখার জন্যে-

১) প্রতিদিন ১-জন কে খাওয়ালে--< ২০০ টাকা x ৩৬৫ দিন = ৭৩০০০ টাকা
২) ওমরা করা --------------------< ১৭০০০০ টাকা
৩) বিদেশ ভ্রমণ (ভারত/মালদ্বীপ)-> ১০০০০০ টাকা
৪) স্কুল প্রতিষ্ঠা করা----------------< ৫০০০০০ টাকা
৫) বিশুদ্ধ পানি সাপ্লাইয়ের প্রজেক্ট --< ৩৬০০০ টাকা
৬) দরিদ্র একজন ছাত্রকে ল্যাপটপ দেওয়া--< ৪০০০০ টাকা
৭) ভ্রাম্যমাণ টয়লেট প্রজেক্ট ----------------< ১০০০০০ টাকা
৮) ডকুমেন্টারিটি বানানো (১টি) -----------< ১০০০০০ টাকা
--------------------------------------------------------------------------
২০২২ সালে সর্বমোট যা লাগবে -----------------= ১০,৬৯,০০০ টাকা

আমার মনে হচ্ছে, ২০২২ সালের টার্গেটে পৌঁছাতে আমার ২ লক্ষ ৬৯ হাজার টাকা ডেফিসিট থাকবে। বিদেশ ভ্রমণটা কি বাদ চলে যাবে? বুঝতে পারছি না। ওমরা করাটাও? বছরের একদম শেষে এই টার্গেট দু'টো পূরণ করতে হবে। নতুন একটি ব্যাবসার খোঁজ করতে হবে। তাহলেই, সব টার্গেট পূরণ হবে।





সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×