somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

শাহজালাল বিশ্ববিদ্যালয় আবারও রক্তাক্ত

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবারও বন্ধ হলো। কয়েক বছর পর পরই এই শিক্ষা প্রতিষ্ঠানে কোন না কোন অরাজকতা ঘটে। তাতে, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষিত হয়, উপাচার্য বদলে গিয়ে নতুন কেউ আসেন, আর শিক্ষার্থীদের উপর সেমিস্টার জ্যামের জগদ্দল পাথর চেপে বসে। তারপর, আবার কয়েক বছর পরে পুনরায় কোন কিছু ঘটে। কেন এমন হচ্ছে এই বিদ্যার বাতিঘরটির?

একটু খোঁজ নিলে জানতে পারা যায়, প্রতিবারই দেশের ক্ষমতায় আসীন দলের সমর্থনপুষ্ঠ কোন শিক্ষক-শিক্ষিকা অথবা ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের সাথে গণ্ডগোল লাগিয়ে দেয়। শিক্ষার্থীরাও রাস্তায় নেমে পড়েন। আর, উপরি হিসেবে পুলিশ এসে হামলে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর। প্রতিবারই এমনটা ঘটেছে- কি বি,এন,পি অথবা আওয়ামী লীগ, সবার আমলেই এমনটা ঘটেছে।

এখানে, তাই, প্রশ্ন উঠে আসে, ৩০ বছর বয়সী একটি বিশ্ববিদ্যালয়ে কেন অন্য বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়? এতো বছরে এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোন একজন শিক্ষক বা শিক্ষিকাও কি উপাচার্য হবার মতো যোগ্যতা লাভ করতে পারলেন না! কেন নিজ বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক বা শিক্ষিকা'র উপাচার্য হয়াটা জরুরী? এমন করা হলে, এই বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীন অবস্থা সম্পর্কে ভালো ওয়াকিবহাল থাকতেন উপাচার্য, আরেকটু হয়তো বেশি নজর থাকতো নিজের প্রতিষ্ঠানের প্রডাক্টদের উপর।

শাবিপ্রবি-তে দীর্ঘ দিন শিক্ষকতা করেছেন প্রফেসর জাফর ইকবালের মতো স্বনামধন্য শিক্ষকেরা। এই বিশ্ববিদ্যালয়েই ছিলেন প্রফেসর খলিলের মতো শিক্ষক যিনি 'ই = এম,সি স্কোয়ার'-কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এখানে শিক্ষকতা করেছিলেন প্রফেসর রেজা-ই-করিম খন্দকারের মতো স্বনামধন্য অর্থনীতিবীদ। অথচ, তাঁদের কাউকেই উপাচার্য বানানো হয়নি!

এরকম আর কত দিন চলবে!

সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:২৪
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×