somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ্ঞান আর ধন এক সাথে পাওয়া যায় না

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যখন গাড়ি, বাস আর প্লেন আবিষ্কার হয়নি, তখন আরব দেশের ব্যবসায়ীরা উটের পিঠে পণ্য নিয়ে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতো। একবার এক আরব ব্যবসায়ী এভাবেই পণ্য নিয়ে ঘুরছিলো। হঠাৎ তার সামনে এক বৃদ্ধ লোক এসে উপস্থিত হলেন। কথা শুনে মনে হলো বেশ জ্ঞানী।

''সালাম, জনাব। আপনি কোথা থেকে এসেছেন আর কোথায়ই বা চলেছেন? আপনার উটের পিঠে বস্তা দুটো কিসের?'' বৃদ্ধ মানুষটি জানতে চাইলেন।

ব্যবসায়ী নিজের পরিচয় দিয়ে উত্তর দিলেন- ''আমার উটের এক পাশে বস্তা ভরা গম, আরেক পাশে পাথরভরা বস্তা।''

জ্ঞানী ধরণের লোকটি বললেন- ''পাথর ভরা বস্তাটি কি জন্যে?''

উত্তর এলো- ''ভারসাম্য রাখার জন্যে।''

জ্ঞানী লোকটি এবারে বললেন- ''ভারসাম্য রাখতে গিয়ে এভাবে উটকে কষ্ট দেওয়ার কি দরকার! গমগুলোকে অর্ধেক করে দুইটি বস্তায় নিয়ে উটের দুই পাশে রাখলেই হয়!''

এরকম বুদ্ধি পেয়ে ব্যবসায়ী লোকটি বেশ চমৎকৃত হলেন। তিনি জিজ্ঞাসা করলেন- ''আপনি এতো জ্ঞানী! আপনি নিশ্চয়ই এই এলাকার আমির?''

''না, আমি তা নই! আমি খুব সাধারণ এক মানুষ!''

''তাহলে নিশ্চয়ই আপনি কোন জমিদার হবেন যেহেতু আপনার এতো বুদ্ধি!''

''না, আমি তাও নই।''

''তাও নন! তাহলে নিশ্চয়ই আপনি কোন ব্যবসায়ী হবেন। কি ধরণের পণ্য বিক্রি করেন আপনি?''

জ্ঞানী লোকটি এবারে বললেন- ''আমি কোন ব্যবসায়ী নই। আমি কোন পণ্য বিক্রি করি না।''

''তাহলে, আপনি নিশ্চয়ই একজন আলকেমিস্ট হবেন, যিনি সাধারণ কোন ধাতুকেও সোনাতে পরিণত করতে পারেন।''

এবারেও না-সূচক উত্তর দিয়ে বৃদ্ধ লোকটি বললেন- '' প্রিয় বন্ধু, এই বিশ্বে আমার কেউ নেই। আমি খালি হাতে ঘুরছি আর অনাহারে ভুগছি। আমার আশা, এমন কারো সাথে দেখা হবে যে আমাকে এক টুকরো রুটি খেতে দিবে। আমার বুদ্ধি আর অন্তদৃষ্টি আমাকে শুধু কষ্টই উপহার দিয়েছে।''

ব্যবসায়ী লোকটি এবারে প্রচণ্ড রেগে বললেন- ''দূরে চলে যাও আমার কাছ থেকে! যে বুদ্ধি এমন কষ্ট বয়ে নিয়ে আসে তা সবার জন্যেই বিপদজনক। এমন বুদ্ধির দরকার নেই আমার! তোমাকে প্রহার করার আগেই আমার কাছ থেকে ভাগো! আমার বস্তা আমি তেমনই রাখবো যেমন আগে ছিলো। আমার উট পাথরের বস্তা বইয়ে বেড়াবে তবু তোমার অকেজো বুদ্ধি আমি শুনবো না। তোমার বুদ্ধি যদি ভালোই হতো, তবে তুমি নিজেই তা থেকে উপকৃত হতে পারতে!''

এই বলে ব্যবসায়ীটি উটকে পিটাতে পিটাতে সেই জ্ঞানী মানুষটির কাছে থেকে দূরে সরিয়ে নিয়ে গেলেন।


=========
রুমীর লেখা এই গল্পটি নারগিস ফারজাদের 'দ্য বুক অব রুমী' থেকে নেওয়া এবং সুমাইয়া সিমির অনুবাদ থেকে পড়া। আর, নিজের মতো করে লেখা।
===============================================================


সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৯
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×