somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

৪ আগস্টঃ আমেরিকাকে বদলে দেওয়া বারাক ওবামা'র জন্মদিনে তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য

০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০১২ সালে পিট সুজা এই ছবিটি তুলেন যখন আমেরিকার ৪৪-তম প্রেসিডেন্ট বারাক ওমাবা তাঁর ওভাল অফিসে কর্মরত। আমরা সবাই জানি যে, ওবামা ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট। কিন্তু, আমরা অনেকেই যা জানি না, তা হচ্ছে- তিনি একজন কবিও বটে! তরুণ বয়সে তিনি যখন প্রেমে পড়েছিলেন, ওবামা সেই সময়ে কবিতা লিখতেন।

সোয়াহিলি ভাষায় 'বারাক' শব্দের অর্থ "যে ব্যক্তি আশীর্বাদপ্রাপ্ত"। কেনিয়ান বাবা'র ঔরসে জন্ম নেওয়া আমেরিকার এক সময়ের এই প্রেসিডেন্টের জন্মকালে নাম ছিলো বারাক হোসেইন ওবামা। তাঁর শিশুকাল খুব কঠিন অবস্থায় গিয়েছে। ওবামা স্বীকার করেছেন যে তিনি কিশোর বয়সে গাঁজা এবং কোকেন-সহ অন্যান্য মাদক গ্রহণ করেছিলেন।

ছাত্রাবস্থায় ওবামা খুব ভালো বাস্কেটবল খেলতেন। এই খেলায় বিশেষ পারদর্শীতার জন্যে সহ-খেলোয়াড়রা তাঁর নাম দিয়েছিলো "ও'বোম্বার"। ওবামা কমিক্স বই খুব ভালোবাসেন। হ্যারি পটার সিরিজের সবকটি বই তাঁর পড়া হয়ে গিয়েছে। "আন্তর্জাতিক কূটনীতি এবং জনগণের মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য তার অসাধারণ প্রচেষ্টার" স্বীকৃতি স্বরূপ ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া বারাক ওমাবা'র সংগ্রহশালায় রয়েছে স্পাইডারম্যান আর কোনান ডি বারবারিয়ানের মতো কমিক্স!

আজ তাঁর জন্মদিন। তিনি যেখানেই থাকুন, আমার শুভেচ্ছা পৌঁছে যাক তাঁর নিকট।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা তো রাজনীতি করে না !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুন, ২০২৬ রাত ২:৪১


৫ই আগস্ট ২০২৪ তারিখটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকদিন মনে থাকবে। কিন্তু ইতিহাসের বড় বাঁকগুলোর মতো এই পরিবর্তনেরও একটা দাম ছিল, যেটার হিসাব আমরা এখনও পুরোপুরি মেলাতে পারিনি। ক্ষমতার পতনের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×