somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

লন্ডনে ঘটা এক অতিপ্রাকৃত ঘটনা

০৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ আগস্ট মাসের ৭ তারিখ। কারো জীবনী সম্পর্কে লিখতে ইচ্ছে করছে না! এই দিনে আমার প্রিয় অভিনেতাদের একজন ডেভিড ডুকভনি'র জন্মদিন। এই নামে তাঁকে অনেকেই চিনবেন না। কিন্তু, যদি বলি, এক সময়ের জনপ্রিয় টিভি সিরিজ এক্স ফাইলসের নায়ক ফক্স মোল্ডারের চরিত্রে অভিনয় করা ডেভিড ডুকভনিকে চিনেন কিনা, তাহলে অনেকেই বলে উঠবেন- আরে, শাইয়্যান! কি যে বলো! তাঁকে চিনবো না!!!'' ডেভিড সম্পর্কে আর কিছু না বলে আজ তাঁর জন্মদিনে, একটা অতিপ্রাকৃত সত্য ঘটনা শেয়ার করবো।

আমার মেঝ মামা দারুণ সাহসী এক মানুষ। লন্ডনে থাকেন প্রায় ৩০ বছর হয়ে গেলো। নিজের ব্যবসা আছে। প্রথম যখন লন্ডনে এলেন, তখন অবশ্য বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরী করতে হয়েছিলো। সেই সময়ে, বাসায় ফিরতে রাত হয়ে যেতো। একদিন রাতে বাসায় ফিরছেন। নতুন বাসা নিয়েছেন। রাস্তাঘাট তাই কম চিনেন। ঐদিন পথ হারালেন।

শীতের রাত। কুয়াশার মধ্যে পথ খুঁজছেন, সামনে একটি ঘোড়ার আস্তাবল পড়লো। সেটি পেরিয়ে সামনে এগিয়েছেন, হঠাৎ শুনেন, পেছনে আওয়াজ! কে যেন তাঁর পিছনে পিছনে আসছে! তিনি পিছনে তাকালেন। কাউকে দেখতে পেলেন না, কোন আওয়াজও নেই! নিজের মনের ভুল মনে করে আবার হাঁটা দিতেই, পিছনে আবারও কার যেন হাঁটার আওয়াজ। এবারে স্পষ্ট শুনতে পেলেন। তিনি থামতেই, আওয়াজটাও থেমে গেলো! আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁ দিয়ে এবারে একটু জোর পায়ে হাঁটা লাগালেন। কোন আওয়াজ এবারে কানে এলো না।

কিছুক্ষণ এদিক-ওদিক ঘুরতেই বাসার রাস্তা পেয়ে গিয়ে ঘরে পৌঁছালেন মামা। তখন খুব ক্লান্ত। বাতি নিভিয়ে তিনি বিছানায় শুয়ে পড়ে ঘুমিয়ে পড়লেন। কতক্ষণ ঘুমিয়েছেন বলতে পারবেন না, হঠাৎ তাঁর মনে হলো বুকের উপর কেউ উঠে গলা চেপে ধরেছে! মামা এদিক-ওদিক করছেন, নড়তে পারছেন না। দম বন্ধ হয়ে আসছে তাঁর।

সেই অবস্থায়, কোথা থেকে যেন তিনি শক্তি পেলেন! চিৎকার দিয়ে উঠলেন- 'কুত্তার বাচ্চা, তোর এতো বড় সাহস!' এই বলে জোরসে বিছানায় উঠে বসলেন মামা। স্পষ্ট দেখতে পেলেন- একটা আবছায়া নীল আলো ঘরময় ভরে আছে! মামা তাকাতেই এক ঝটকায় জানালার কাঁচের মধ্য দিয়ে সেটি বেরিয়ে গেলো।

দুই দিন পরে, বন্ধুরা যখন তাঁর কোন খোঁজ পাচ্ছিলেন না, তারা এসে দেখতে পেলেন, মামা তীব্র জ্বরে শয্যাশায়ী। বাসায় একলা! অবিবাহিত মামাকে সেইবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো।

সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৭
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×