somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

আমরা যেভাবে দূর্ভিক্ষকে ঠেকিয়ে দিতে পারবো

২১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাননীয় প্রধানমন্ত্রী দূর্ভিক্ষের হুশিয়ারি দিয়েছেন। আমরা সেই দূর্ভিক্ষ মোকাবেলায় কীভাবে প্রস্তুতি নিতে পারি? এক্ষেত্রে আমার ব্যক্তিগত মত হচ্ছে- আমাদের সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং ধনিক শ্রেণীর মানুষদের একসাথে কাজ করতে হবে। সেটা কীভাবে করা সম্ভব?

প্রথমত আমাদের টার্গেট করতে হবে কত মানুষকে আমাদের বাঁচাতে হবে। সেই সংখ্যাটা আমাদের জন্যে জরুরী। কারণ, সহায়সম্বলহীন মানুষেরাই মূলতঃ দূর্ভিক্ষের শিকার হয়।

আমাদের দেশে প্রায় ২ কোটি মানুষ জাতীয় দারিদ্রসীমার নিচে বাস করেন। অর্থাৎ, এই মানুষেরা দৈনিক ২,১২২ ক্যালোরি পরিমাণ খাদ্য নিজেদের জন্যে জোটাতে পারেন না। আমরা যদি এই ২ কোটি মানুষকে দৈনিক খাদ্য যোগাতে পারি, তাহলেই দূর্ভিক্ষ ঠেকানো যাবে।

সেটা কীভাবে সম্ভব তার একটি আইডিয়া আমি তৈরী করেছি-

১) আমাদেরকে প্রথমেই ৩ বছরের জন্যে খাদ্য রপ্তানি বন্ধ করে দিতে হবে। বাংলাদেশ প্রতি বছর ১০০ বিলিয়ন টাকা সম পরিমাণ খাদ্য রপ্তানি করে। যেসব খাদ্য রপ্তানি করা হয়, সেগুলো স্বল্প মূল্যে দরিদ্র মানুষদের জন্যে বিশেষ রেশন কার্ডের মাধ্যমে বিতরণ করতে হবে।

২) যেসব জমিতে খাদ্য নয় এমন শস্য উৎপাদন হয়, সেগুলো বন্ধ করে দিয়ে সেই শস্যগুলো আমদানী করতে হবে। যেমন - তামাক চাষ। এখানে উল্লেখ্য যে, বাংলাদেশের প্রায় ১ লক্ষ একর জমিতে তামাক উৎপাদন হয়।এই জমিগুলোতে খাদ্য শস্য উৎপাদন করতে হবে।

৩) দারিদ্র সীমার নিচে বাস করা ব্যক্তিদের রেশন কার্ড দিতে হবে। সেই রেশন কার্ডের মাধ্যমে ২,১২২ ক্যালোরি সম-পরিমাণ খাদ্য সরবরাহ করতে হবে।

৪) কোটিপতি প্রত্যেক ব্যক্তিকে দরিদ্র একটি পরবারের দায়িত্ব নিতে উৎসাহ দিতে হবে। এক্ষেত্রে, সরকার কর রেয়াতের ব্যবস্থা করতে পারে এমন কোটিপতি ব্যক্তিদের জন্যে। এখানে উল্লেখ্য যে, বাংলাদেশে কোটিপতির সংখ্যা ১৯ হাজার ৩৫১ জন। এই কোটিপতিরা যদি প্রত্যেকে ৪ সদস্যের ১টি দরিদ্র পরিবারের খাদ্য সরবরাহের দায়িত্ব নেন, তাহলে, প্রায় ৮০ হাজার দরিদ্র দূর্ভিক্ষ থেকে বেঁচে যাবেন। এছাড়াও প্রায় ৪ কোটি মধ্যবিত্ত মানুষ প্রত্যেকে ১-জন মানুষের খাদ্যের ব্যবস্থা করেন, তাহলে আমরা দূভিক্ষকে পুরোপুরি ঠেকিয়ে দিতে পারবো।

৫) ওয়ার্ড ভিত্তিক মোহাফেজখানা খুলে সেখানে তরুণ সমাজকে দান এবং স্বেচ্ছাশ্রমে উৎসাহ দিতে হবে। এই মহাফেজখানাগুলোতে দরিদ্রদের লিস্ট করে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে।

৬) প্রসেসড ফুড যেগুলো ফাস্ট ফুডের দোকানে পাওয়া যায়, সেগুলো দেশে উৎপাদন বন্ধ করে দিয়ে আমদানী করার ব্যবস্থা করতে হবে। এতে করে অনেক খাদ্য শস্য উদ্বৃত্ত থাকবে দরিদ্রদের জন্যে।

আর, এভাবেই সম্ভব দূর্ভিক্ষকে মোকাবেলা করা।


পরিকল্পনায়ঃ
মোহাম্মদ ফাছিহ-উল ইসলাম শাইয়্যান
আই,টি উদ্যোক্তা, ব্লগার, লিডারশীপ কোচ।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৫
২১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×