somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

ফেইলিওর ইজ দ্যা পিলার অব সাকসেসঃ ব্যর্থতার কাহিনী - ১ (ফটোকপি থেকে বই)

১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি মানুষকে সাফল্যের কাহিনী শুনাতে পছন্দ করি। মানুষ এসব কাহিনী শুনে যাতে নিজের জীবনে কাজে লাগাতে পারে। আমিও আনন্দ পাই মানুষকে এসব কাহিনী শুনিয়ে। আর, নিজে সফল না হলে অন্যকে সাফল্যের কাহিনী শুনালে অন্য মানুষের জীবনে পজিটিভ পরিবর্তন আনা যায় না। আমি একজন সুখী ও সফল মানুষ। আমি নিজেকে সফল মনে করি এই কারণে যে, একদম শুন্য থেকে শুরু করে আমার ছোট্ট ফার্মটি এখন পর্যন্ত দেশের জন্যে ৩০ কোটি টাকার সমপরিমাণ বিদেশী মুদ্রা এনে দিয়েছে! কিন্তু, আমার এই সফলতা একদিনে আসেনি।

আমার বর্তমান প্রতিষ্ঠানটি সফলতা পাওয়ার আগের প্রতিটি ব্যবসায়িক চেষ্টা বিফলে গিয়েছে। বার বার মুখ থুবড়ে পড়েছিলাম আমি। আমার প্রতিটি ব্যর্থতা মানুষের মাঝে হাসির খোরাক জুগিয়েছে। তেমনই কিছু ব্যর্থতার কাহিনী আমি ধারাবাহিক ভাবে লিখবো।

১) ফটোকপি থেকে বইঃ

আমি তখন দ্বিতীয় বর্ষের ১ম সেমিস্টারে পড়ি। আমাদের 'এন্ট্রাপ্রেনিওরশিপ' সাবজেক্ট পড়ানো শুরু করলেন মাজহার স্যার। প্রথম ক্লাসেই তিনি পিটার ড্রুকার-এর এমন একটি বই থেকে পড়ানো শুরু করলেন যা বাংলাদেশের বাজারে পাওয়া যায় না। পুরো সিলেট ও নীলক্ষেত খুঁজেও একটি কপি পাওয়া যায় নাই। তবে, স্যারের কাছে একটি ফটোকপি আছে, তাও কিছুটা ঝাপসা। কি করা? ক্লাস কোর্ডিনেটর বলে দিলো সিলেটে এটা ফটোকপি করলে আরও ঝাপসা হয়ে যাবে। পড়া যাবে না!

আমি সাহস করে বলে ফেললাম- ''স্যার, আমাকে দায়িত্ব দিন। আমি করে দিবো।''

স্যার কিছুটা অবাক হয়েই আমাকে দায়িত্ব দিলেন। আমি করলাম কি, আমার পরিচিত নীলক্ষেতের এক বইয়ের দোকানে সেটা ঐদিনই পাঠিয়ে দিলাম, কুরিয়ারে করে। ফোনে আইডিয়া দিলাম দোকানের মালিককে-

''আপনি ফটোকপিটিকে বইয়ে রুপান্তর করে পাঠাবেন।''

তিনি সব শুনে আকাশ থেকে পড়লেন। এই প্রায় ঝাপসা বইটি কীভাবে একটি নতুন বইয়ে রূপান্তর করবেন!!!

আমি বললাম- "আপনি প্রথমে বইটি অফসেট ফটোকপি করবেন। তারপরে, কেটে কেটে তা বই আকারে নিয়ে আসবেন। মলাটে বইয়ের নাম ও লেখকের নাম থাকবে! ব্যস, হয়ে গেলো!''

সব কাজ শেষ হওয়ার পরে, দেখা গেলো, সিলেটে ফটোকপি করতে বইটির যেখানে ১২০ টাকা লাগতো, সেখানে ৩০ কপি বই প্রতিটি ৮০ টাকাতেই করে দেওয়া সম্ভব হলো!!! প্রতীতি বইয়ে সেই সময়ে আমার ৪০ টাকা লাভ হয়েছিলো।

কিন্তু, কিছু ক্লাসমেট বেকে বসলো। বলে বেড়াতে লাগলো যে, আমি তাদেরকে ঠকিয়েছি! তারা একটা ফটোকপি বই ভালো প্রিন্টের পরিপূর্ণ 'বই' হিসেবে হাতে পেয়েছে, তা দেখলো না! মনে খুব আঘাত পেয়েছিলাম সেদিন। বন্ধুদের মন জয় করতে না পারাটাই ছিলো আমার ব্যর্থতা!





সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×