somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

ফেইলিওর ইজ দ্যা পিলার অব সাকসেসঃ ব্যর্থতার কাহিনী - ২ (বইয়ের দোকান)

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার বিবিজানের অনূরোধে নিজের উদ্যোক্তা জীবনের ব্যর্থতার কাহিনীগুলো লিখছি। এটা দ্বিতীয় পর্ব-



আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের ছাত্র। বিশ্ববিদ্যালয়ে যখন নতুন ভর্তি হয়েছি, তখনই বুঝে গিয়েছিলাম সিলেটের বইয়ের দোকানগুলো শিক্ষার্থীদের নিয়ে খেলছে। একেতো দোকানগুলো ক্যাম্পাস থেকে অনেক দূরে, তার উপর, সময় মতো বই পাওয়া যেতো না। দোকানগুলো যা ইচ্ছা তা-ই দাম হাঁকতো।

শেষ পর্যন্ত, হঠাৎ আমার মাথায় একদিন আইডিয়া আসলো, বইয়ের ব্যবসা করবো। ঢাকা থেকে বই আনাবো, তার পরে, শিক্ষার্থীদের হাতে হাতে বই পৌঁছে দিবো। এটাই মনে হয় সিলেটের প্রথম 'ডাইরেক্ট সেলিং' বইয়ের ব্যবসা ছিলো। কারণ, সময়টা তখন ছিলো ২০০১ সাল। ডাইরেক্ট সেলিং কি তা খুব কম মানুষই তা বুঝতো।

আইডিয়া মতো, নীলক্ষেতের একটি অখ্যাত বইয়ের দোকানের সাথে কন্ট্রাক্ট হলো, তারা রাজি হয়ে গেলো আমাকে বই সাপ্লাই দিতে। আমি ওদিকে সিলেটের আম্বরখানা এলাকায় একটি মেসে গুদাম হিসেবে একটি রুম ভাড়া নিলাম। আর, বিশ্ববিদ্যালয়ের ৮-টি ডিপার্টমেন্টের ২৪টি সেমিস্টারের প্রতিটিতে ১-জন করে ২৪-জন শিক্ষার্থীকে কমিশন এজেন্ট হিসেবে নিয়োগ দিলাম। তাদের কাজ ছিলো- ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্ডার নিয়ে আমাকে জানাবে, আর আমি ঢাকা থেকে আনা বইগুলো গুদামের স্টকে রেখে বিক্রি করবো।

পুরো সাপ্লাই চেইন সাজিয়ে ফেললাম এক মাসে। এবারে মূল সমস্যা দেখা গেলো এতো বড় প্রজেক্টে ফাইন্যান্স কে করবে! আমার আবার কাছে টাকা চাইলাম। তিনি প্রথমে খুব বকুনি দিলেন- ছেলে পড়ালেখার পাশাপাশি ব্যবসা করবে এটা তিনি মেনে নিতে পারলেন না। শেষে, অনেক বুঝানোর পরে ১০,০০০ টাকা দিয়ে বললেন চেষ্টা করতে। কিন্তু, আমার দরকার কমপক্ষে ৪০,০০০ টাকা। কি করা যায় ভাবছি। সেই সময়ে মেঝ খালু পিডিবি’র ইঞ্জিনিয়ার মরহুম আশফাক আহমেদ সাহেব সিলেটে। তাঁর কাছে চাইতেই তিনি ৩০,০০০ টাকা দিয়ে দিলেন।

ব্যস, সেই শুরু! আমার স্টার্ট আপের নাম দিলাম ‘সাস্ট স্টারস’। একটি লিফলেটে সব এজেন্টের নাম লিখে কিছু মার্কেটিং আহবান জানিয়ে প্রত্যেক সেমিস্টারে ছড়িয়ে দিলাম।

পুরো সিলেটের বইয়ের বাজার কাঁপিয়ে দিয়েছিলাম। সাস্টের শিক্ষার্থীরা আমার কাছ থেকে বই নিতে লাগলো। কয়েক সপ্তাহ ভালোই চললো। কিন্তু, এরপরে দেখি আমার কাছে আসা কমিয়ে দিয়েছে তারা। খোঁজ নিয়ে জানতে পারলাম- সিলেটের বইয়ের দোকানগুলো এক জোট হয়ে বইয়ের দাম কমিয়ে দিয়েছে।

ছাত্ররাও চালু মাল। তারা আমার কাছে বইয়ের দাম জিজ্ঞাসা করে, সিলেটের দোকানগুলোর কাছ গিয়ে সেখানে দর কষাকষি করে বই কিনতে লাগলো। কিছু দিনে মাঝে, আমার এজেন্টরা হতোদ্যম হয়ে পড়লো। সেই সাথে সেমিস্টারের পড়ার চাপ।

আমার ব্যবসায় লালাবাত্তি জ্বলতে বেশি সময় লাগলো না! আমি বইয়ের ব্যবসা থেকে সরে আসলাম।


সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×