somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সালাহ উদ্দিন আইয়ুবী একজন অত্যাচারী শাসক ছিলেন

১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি সেসব ধার্মিক ব্যক্তিকে ভালোবাসি এবং সম্মান করি যারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করেন। আর, যারা আল্লাহ ও তাঁর রসূলকে অমান্য করে আমি তাদের পছন্দ করি না এবং সম্মান করি না। এই নীতি মোতাবেক, আমি সালাহ উদ্দিন আল-আইয়ুবিকে অপছন্দ করি। তিনি এমন একজন স্বৈরাচারী শাসক ছিলেন যিনি রক্তপাতের মাধ্যমে মিশর এবং অন্যান্য অনেক দেশের শাসনভার দখল করেছিলেন। বিশেষ করে আল-খিতাই আল-মাকরিজি বইতে উল্লেখ আছে যে, অনেক এলাকায় মুসলমানদের বিরুদ্ধে তার যুদ্ধের বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে এবং সরকারের বিরুদ্ধাচারন করার জন্যে তিনি হাজার হাজার মুসলমানকে হত্যা করেছেন। এর কিছু প্রমাণ আজ আমি দিবো -

১) সালাহ উদ্দিন আল-আইয়ুবী তার শাসনামলে আল-সাহরাওয়ার্দী-এর মতো অনেক পণ্ডিতকে হত্যা করেছিলেন। আইয়ুবী মিশর এবং আলেপ্পো এবং অন্যান্য স্থানে শত শত শিয়া পন্ডিতকে বিনা অপরাধে হত্যা করেছিলেন। বলা হইয়ে থাকে, মহানবী (সাঁ)-এর পরিবার তথা আহলুল বাইত (আ.)-এর প্রতি ঘৃণার কারণে তিনি এমন হত্যাযজ্ঞ চালিয়েছিলেন।

২) তিনি শত শত জায়গায় ভ্রমণ করেছেন কিন্তু কখনোই হজ করেননি।

৩) তিনি প্রতিদিন অ্যালকোহল পান করতেন। এটি তার দৈনিক কার্যবিবরণীতে রেকর্ড করা হয়েছে।

৪) তিনি আব্বাসীয় খলিফা আল-নাসেরকে নিজ সিংহাসন হারানোর ভয়ে ফিলিস্তিন থেকে ক্রুসেডারদের অপসারণের জন্য তার সেনাবাহিনী পাঠানোর অনুমতি দিতে অস্বীকার করেছিলেন। তিনি ক্রুসেডারদের সাথে হাত মিলিয়েছিলেন এবং তাদের কুদসের কিছু অংশ ছাড়া প্রায় সমস্ত ফিলিস্তিনের উপর শাসন করার অনুমতি দিয়েছিলেন। তিনি ক্রুসেডারদের মিত্র হয়েছিলেন এবং ক্রুসেডার রাজার বোনের সাথে তার ভাইয়ের বিবাহের ব্যবস্থা করেছিলেন।

৫) তিনি শিয়া পণ্ডিতদের সমস্ত মাদ্রাসা ধ্বংস করে দেন এবং আল-আজহার বিশ্ববিদ্যালয়ও বন্ধ করে দেন, কারণ এটি শিয়া পণ্ডিত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে ১০৪ বছর ধরে আল আজহার বন্ধ ছিল।

৬) তিনি হাজার হাজার মূল্যবান বই পুড়িয়ে দিয়েছিলেন এবং মিশরের গ্রন্থাগারগুলিকে ধ্বংস করেছিলেন কারণ এগুলো শিয়া পণ্ডিত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

৭) তার সেনাবাহিনী দ্বারা অবরুদ্ধ থাকাবস্থায় সে হাজার হাজার সুদানী মুসলমানকে জীবন্ত পুড়িয়ে মেরেছিল।

৮) তিনি আহলুল বাইতদের ত্যাগ করতে অস্বীকারকারী যে কোন মুসলমানকে হত্যা করতেন।

৯) তিনি মিশরের লোকদেরকে তার তরবারির মাধ্যমে তার নিজের সম্প্রদায়কে অনুসরণ করতে বাধ্য করেছিলেন।

খোদা আমাদেরকে এমন স্বৈরাচারী শাসক থেকে বাঁচিয়ে রাখুন।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ২:২৫
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×