somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সামুতে ৭ম বর্ষপূর্তীতে নিজেকে প্রশ্ন করছি - "আমি কি সামুকে কিছু দিতে পেরেছি?"

০১ লা জুলাই, ২০২৪ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৭ একটি বিশেষ সংখ্যা। বিশেষ সংখ্যা এই কারণে যে, অনেকেই ৭-কে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন। আমি নিজে এই সংখ্যাটি পছন্দ করি, যদিও সংখ্যাবাজির তুকতাকে বিশ্বাস নেই। যা-ই হোক, ২০১৭ সালের ৯-ই মে তারিখে সামুতে 'সত্যপথিক শাইয়্যান' নিক নিয়ে পথচলা শুরু করি। আমার স্বাগত পোস্টের শিরোনাম ছিলো - 'আন্তর্জাতিক বিষয়ে ব্লগিং'। যদিও তেমন কিছু লিখিনি আমি।

০৯ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০১-টায় দেওয়া সেই পোস্টে ১ম মন্তব্য পেতে অপেক্ষা করতে হয় ১১ মে, ২০১৭ সাল পর্যন্ত! ১১ মে, ২০১৭ সালের রাত ১:১১ মিনিটে লন্ডন প্রবাসী ব্লগার মোহাম্মাদ আব্দুলহাক 'শুভ ব্লগিং' লিখে প্রথম মন্তব্যটি করেন। সেই পোস্টের ৫টি মন্তব্যের মধ্যে ৪টিই ছিলো তাঁর! অন্যটি করেছিলেন ব্লগার আবু মুছা আল আজাদ। সেই পোস্টে কোন লাইক পড়েনি!

সেই শুরু! এরপর থেকে প্রকাশিত ও ড্রাফট মিলিয়ে আমি প্রায় ১০০০টি পোস্ট করেছি। মন্তব্য করেছি ৮৮১৪টি। মন্তব্য পেয়েছি ৭৩৩৫টি। আমার ব্লগটি ৩৫৩৫৯২ বার দেখা হয়েছে।

সবচেয়ে চমকপ্রদ বিষয়, আমার ৭ বছরের ব্লগিং ক্যারিয়ারে কখনোই জেনারেল পদে অবনতি হয়নি! একমাত্র চাদ্গাজী ভাই এবং কামাল ভাই ছাড়া কাউকে কটু মন্তব্য করিনি। কামাল ভাইকে একবার রেগে গিয়ে তুই-তুকারি করেছিলাম। তারপরে, হাত জোর করে ক্ষমাও চেয়েছি!

এই ব্লগ জীবন যত দিন বেঁচে থাকবো, যত দিন দেহে টাইপিং করার ক্ষমতা থাকবে, তত দিন করে যাবো। সর্বশেষে, ব্লগ কর্তৃপক্ষকে দুইটি আইডিয়া দিয়ে যেতে চাই।

আইডিয়া ০১ঃ
বাংলাদেশে সামুই সেরা ব্লগমাধ্যম। এই ব্লগ মাধ্যমের লেখাগুলো দৃষ্টি প্রতিবন্ধীরা পড়তে পারবেন না, তা কেমন করে হয়!!! তাই, প্রতিটি পোস্টের পাশে ১টি অটো সাউন্ড বাটন দিলে যারা পড়তে পারেন না, তাঁরা শুনতে পেতেন লেখাগুলো।

আইডিয়া ০২ঃ
যাদের হাত নেই, বা যাদের পারকিনসন বা ট্রিগার রোগ আছে, তাঁরা লিখতে পারেন না। তাঁদের জন্যে কি সামু ভয়েস টাইপিং এর ব্যাবস্থা করতে পারবে? পারলে বেশ ভালো হয়।

সর্বশেষে, জানাপু'র সুস্বাস্থ্য কামনা করে এবং ব্লগের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ইতি টানছি।

সবাইকে ধন্যবাদ নিরন্তর।

সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০০
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×