somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কেন এখনো পুরনো স্মৃতিকে মাথায় নিয়ে চলছেন?

১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একবার দুইজন বুদ্ধ ভিক্ষু বনের মাঝ দিয়ে হাঁটছেন। তাদের একজন মধ্য বয়স্ক, আরেকজন তখনো তরুণ। মাঠ ঘাট পেরিয়ে তাঁরা যখন সামনে এগুচ্ছেন, তখন একটি নদী তাঁদের পথে বাধা হয়ে দাঁড়ালো।

দু'জন মিলে যুক্তি করে যখন নদী পেরুতে যাবেন, তখন তাঁরা দেখতে পেলেন, নদীর ঘাটে একজন সুন্দরী তরুণী বসে আছে। বুদ্ধ ভিক্ষুদের দেখে তরুণীটি কাছে এসে বললো - "হে মাননীয়, আমি নদীর এই পারে আটকে গিয়েছি। আমাকে আপনারা নদী পেরুতে সাহায্য করুন।"

বুদ্ধ ভিক্ষু হওয়ার সময়ে একটি কঠোর শপথ নিতে হয়। সেটা হচ্ছে - ভিক্ষুরা কোন মেয়েকে ছোঁয়া তো দূরের কথা, কোন নারীর কাছে ঘেঁষাও তাঁদের জন্যে নিষেধ। মেয়েটার অনুরোধ শুনে দুই ভিক্ষু একে-ওপরের দিকে তাকালেন। তরুণ ভিক্ষু সুন্দরী মেয়েটাকে বললেন যে এরকম অনুরোধ গ্রহণ করা তাঁর পক্ষে সম্ভব নয়! এই বলে তিনি নদীটি সাঁতরে পেরিয়ে গেলেন।

অন্যদিকে, মধ্য বয়স্ক ভিক্ষু সুন্দরীকে নিজের পিঠে তুলে নিয়ে নদী পার করে দিলেন। এরপরে, নদীর অপারে পিঠ থেকে নামিয়ে রেখে নিজের পথে হেঁটে চললেন।

ঐপারে তাঁর সাথে যোগ দিলেন তরুণ ভিক্ষু। সেই তরুণ ভিক্ষু মধ্য বয়স্ক ভিক্ষুর কাণ্ড দেখে খুবই অবাক হয়েছিলেন। শপথ ভেঙ্গে একটা মেয়েকে ছোঁয়া কোনক্রমেই মেনে নিতে পারলেন না তরুণ ভিক্ষু। যতই সময় গড়ালো, তাঁর মাথায় চিন্তার ঘুর্নি জট পাকাতে লাগলো।

শেষ পর্যন্ত তরুণ ভিক্ষু মধ্য বয়স্ক ভিক্ষুকে জিজ্ঞাসা করে বসলেন - "আপনি কিভাবে সেই মেয়েটাকে ছোঁয়ার সাহস পেলেন! আপনি তো আপনার শপথ ভেঙ্গে অনেক বড় পাপ করেছেন! আপনি শুধু মেয়েটার কাছে যান নাই, তাকে পিঠে তুলে নিয়েছেন!"

মধ্য বয়স্ক ভিক্ষু হাঁটা থামিয়ে মুচকি হেসে উত্তর দিলেন - "আমি তো সেই কখন মেয়েটাকে কোল থেকে ফেলে নদীর ধারে রেখে এসেছি, অথচ, তুমি দেখছি এখনো মেয়েটাকে মাথায় নিয়ে ঘুরে বেরাচ্ছো!"

এই বলে মধ্য বয়স্ক ভিক্ষু নিজের পথে হাঁটা দিলেন!

ছবিঃ ইউটিউব



সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×