somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের এই গাধাটির মতো সাহসী ও করিৎকর্মা হতে হবে

১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একজন কৃষকের একটা বুড়ো গাধা ছিলো। তার মেয়ে সেই গাধাটিকে খুব পছন্দ করতো। বয়সের কারণে এখন সেই গাধা আর কাজ করতে পারে না। গাধাটির এতোটাই বয়স হয়ে গিয়েছিলো যে কৃষক তাকে ঘাস খাওয়ার জন্যে মুক্ত জমিতে ছেড়ে দেয়।

একদিন গাধাটি জমিতে নিজের মনে চরছিল, হঠাৎ জমিতে থাকা একটি কুয়ায় সে পড়ে গেলো। কুয়াতে পড়ে গাধা বেশ ভয় পেলো। এখন সে কি করবে? সে অনেক চেষ্টা করেও কুয়া থেকে উঠতে পারলো না। তখন সে ডকা ছেঁড়ে কাঁদতে লাগলো।

গাধাটার ডাক শুনে কৃষকটি সেই কুয়ার ধারে উপস্থিত হয়ে দেখতে পেলো তার বুড়ো গাধাটি তাতে পড়ে গিয়েছে। তখন কৃষকটি অনেক চেষ্টা করে যখন গাধাটাকে উঠাতে পারলো না, তখন, আশে-পাশের অন্যনায় কৃষকদের ডাক দিলো। তারা সবাই মিলেও গাধাটিকে উঠাতে পারলো না।



এবারে কৃষকটি কিছুক্ষণ বসে চিন্তা করলো। যখন তার চিন্তা শেষ হলো, সে উঠে অন্যান্য কৃষকদের বললো - সে গাধাটিকে জীবন্ত কবর দিতে চায়। তখন সব কৃষক মিলে একসাথে কুয়ার মাটি ফেলতে লাগলো।



ওদিকে, গাধাটি নিজের মালিকের কথা শুনে হু হু কাঁদতে লাগলো। তার উপর যতোই মাটি পড়ে, তার কান্না ততো বেড়েই চলল। কিছুক্ষণ পরে, উপর থেকে কৃষকেরা শুনতে পেলো, গাধার কান্না বন্ধ হয়ে গিয়েছে। কুয়ার ভিতরে থেকে কোন আওয়াজ আসছে না।

কৃষক খুব অবাক হয়ে কুয়ার নিচে তাকালে এক অদ্ভুত কাণ্ড দেখতে পেলো। তারা গাধার উপরে যে মাটি ফেলছে, সেগুলো গাধা তার পিছনের পা দিয়ে নিজের নিচে নিয়ে যাচ্ছে! এতে করে, যতোই মাটি ফেলা হচ্ছে, গাধাটি আরো উঁচুতে উঠে আসছে!

কৃষকেরা তখন আরও বেশি বেশি মাটি ফেলতে লাগলো, আর, গাধাটি তার নিচের পা দিয়ে সেগুলো নিচে ঠেলে ফেলে উপরে আসতে লাগলো। এভাবে কিছুক্ষণ পরে দেখা গেলো, গাধাটি কুয়ার একদম উপরের অংশে চলে আসতে সক্ষম হয়েছে।



শেষে, গাধাটি এক লাফে কুয়া থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। সে বুঝতে পারে, তার জন্যে মালিকের কি ভালোবাসা! সে বাকি জীবনটা খুব সুখী হয়ে পার করে দেয়।



ছবিসূত্রঃ পিক্সাবে



সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×