পাক-ভারতে জগাই - মগাই
১০ ই মে, ২০২৫ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুদ্ধ দেখতে পাক-ভারতে
গেলো জগাই - মগাই,
আমিও হলাম তাদের সাথী
লাগছে ভীষণ মজাই!
পাকিস্তানে জগাই দেখো
করছে 'আহা-উহু',
মগাই তখন ভারত গিয়ে
ডাক দিচ্ছে 'কুহু'।
.
'যুদ্ধ আমার ভালো লাগে না'
জগাই যদি বলে,
'বাংলাদেশেই ভালো ছিলাম'
মগাই'র মাইকিং চলে।
.
পাকিস্তানে ভালোবাসা
জগাই'র যদি হয়,
হাত দুটো কোমরে বেঁধে
মগাই দেখায় ভয়।
.
সকালবেলা জগাই যবে
তাইরে নাইরে বলে,
সন্ধ্যাবেলা ভারতে মগাই
তবলায় ধিতাং তুলে।
.
আস্তে-ধীরে, হেলতে-দুলতে
জগাই যুদ্ধে যায়,
গাঁ কাঁপিয়ে,পাড়া দাপিয়ে
মগাইকে ফোনে চায়।
.
মগাই তখন ঘোড়ায় উঠে
জগাই চড়ে উট,
একজনের মাথায় উর্দি থাকলে
আরেকজনের মাথায় ভূত।
.
একজনেতে পুকুরে নামলে
আরেকজনে যায় পাহাড়,
জগাই যদি গাভী কিনে
মগাই কিনে ষাঁড়।
.
বাঘের মাসী, কথাটা বাসি
ধরলে বিড়ালের গোঁফ,
জগাই এসে 'হা' হা' করে
মগাই বলে 'উফ'।
.
বোম্বের আওয়াজ এলে কানে
জগাই বলে 'বাহ',
ফাইটার জেট দেখলে ভয়ে
মগাই কয় 'নাহ'।
.
গরমকালে জঙ্গের ফ্যাটিগ
জগাই যখন পড়ে,
সামনে সিনা, লেফট-রাইট
মগাই করে ঘরে।
.
চ্যটাং চ্যাটাং কথা বলা
সবার কি আর সাজে,
জগাই হাতে মুখ লুকালে
মগাই লুঙ্গির ভাঁজে।
.
টপটপিয়ে পড়ছে শেষে
জগাই-মগাই'র ঘাম,
ভারত-পাকিস্তান লড়াই দেখে
ছাড়লো কাজ-কাম।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২৫ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস...
...বাকিটুকু পড়ুন
কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন