somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ হিসেবে আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে

০৫ ই জুন, ২০২৫ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনকার সময়ে আমাদের মুসলমানরা কতই না সুবিধা ভোগ করছি। কোনরুপ কঠিন পরীক্ষা ছাড়াই আমরা সারা জীবন পার করে দিচ্ছি। অথচ, আগের কালে ইসলামের নবী - রাসূলদের কতই না পরীক্ষার সম্মুখীন হতে হতো! সেই পরীক্ষা কখনো আসতো পরিবারকে দিয়ে, আবার কখনো সুন্দরী রমণীকে দিয়ে। আবার, কখনোবা খোদার সৃষ্ট অন্য কোন জীবকে দিয়ে।

হযরত ইউসুফ (আ)-কে রানী জুলায়খাকে দিয়ে পরীক্ষা
ইউসুফ নবীকে অনেক ভাবে পরীক্ষা করা হয়। উনাকে যখন দাস হিসেবে একজন রাজার কাছে বিক্রি করে দেওয়া হয়, তখন সেই রাজার স্ত্রী ইউসুফ নবীর প্রতি আকৃষ্ট হয়ে কুপ্রস্তাব দেয়। কিন্তু, ইউসুফ নবী তা প্রত্যাখ্যান করেন। ফলে, তাঁকে কারাবরণ করতে হয়।

হযরত ইউসুফ (আ)-কে ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছিলেন
ইউসুফ নবীকে তাঁর বাবা অন্য সন্তানদের তুলনায় বেশি আদর করতেন। ইউসুফ নবীর মাঝে 'নবী' হওয়ার লক্ষণ যখন প্রকাশ পায়, তখন অন্য ভাইয়েরা ঈর্ষা করে তাঁকে একটি কুয়ায় ফেলে দেয়।


হযরত ইউনুস (আ)-কে বড় একটি মাছ খেয়ে ফেলেছিলো
কোন এক কারণে, নিজের গোত্র থেকে নৌকায় করে পালাচ্ছিলেন ইউনুস নবী। সেই সময়ে, কোন এক পর্যায়ে, ইউনুস নবীকে একটি বড় মাছ খেয়ে ফেলে। এটা কত বড় যে একটা পরীক্ষা ছিলো তাঁর জন্য!


মুসা নবীকে তাঁর মা পানিতে ভাসিয়ে দিয়েছিলেন
মিসরে যখন 'নবী' আসার সময় এলো, তখন সেই সময়ের ফেরাউন রাজা রাজ্যের সকল শিশুদের হত্যা করা শুরু করলো। উপায়ান্তর না দেখে, মুসা নবীর মা তাঁর ছেলে মুসা নবীকে পানিতে ভাসিয়ে দেন। ছোট্ট শিশুকে পানিতে ভাসিয়ে দেওয়াটা খুব বড় এক পরীক্ষা ছিলো।


ঈসা নবীকে ক্রুশে বিদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিলো
ঈসা নবীকে তাঁরই এক সাহাবী ধরিয়ে দিয়েছিলেন। শাসকগোষ্ঠী তাঁকে ক্রুশে বিদ্ধ করেছিলো। চেষ্টা করেছিলো মেরে ফেলতে। কিন্তু, খোদা তাদের চক্রান্ত ব্যর্থ করে দেন।


শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা)-কে অনেক ভাবে পরীক্ষা করা হয়েছিলো
বিশেষ ভাবে, আমাদের শেষ নবীর ছেলেদের মৃত্যুর মাধ্যমে তাঁকে পরীক্ষা করা হয়। নবীজীর ছোট ছেলের মৃত্যু হওয়ার পরে, তিনি যখন অঝোর ধারায় কাঁদছিলেন, তখন, ইসলামের শত্রুরা তাঁকে নিয়ে হাঁসি-ঠাট্টা করছিলো।


হযরত ইবরাহীম (আ) -কে পুত্র দিয়ে পরীক্ষা
এভাবেই, ইবরাহীম নবীকে তাঁর পুত্রকে দিয়ে পরীক্ষা করা হয়েছিলো।

এরকম পরীক্ষা সাধারণ মানুষদের জন্যে নয়। কারণ, আর কখনো নবী বা রাসূল আসবেন না। তাই, তাঁদেরকে যেভাবে পরীক্ষা করা হয়েছিলো, আমাদেরকে সেইভাবে কোন পরীক্ষা করা হবে না। এজন্যে, খোদাকে ধন্যবাদ।









সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৫ বিকাল ৪:৩১
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×