somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সৃজনশীলতা শুরু হয় নিজের উপর বিশ্বাস থেকে

১৪ ই জুন, ২০২৫ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হে বন্ধু,
মনে আছে সেদিনকার কথা, যখন তুমি ছোট্ট একটি খোকা ছিলে?
সব কিছুই তোমার কাছে ছিলো খুব সম্ভাবনাময়!
এই তুমিই তো তখন শীতের কাথাটা ঘাড়ে ঝুলিয়ে -
হয়ে উঠেছিলে রুপকথার সুপারম্যান।



মনে কি পড়ে যখন তুমি ছোট্ট একটি খুকি ছিলে -
এই তো সেদিনই তো তুমি মায়ে'র ঝাড়ুটি'র উপর চড়ে বসলে,
যেন তুমি সেই উপকথার ডাইনী বুড়িটি!

ছোটবেলায় এই তুমিই না মাটিতে পড়ে যাওয়ার কথা চিন্তায় না নিয়েই
গাছে তরতর করে উঠে গিয়েছিলে!
কোথায় ছিলো সব ভয়-ডর তোমার!
তুমি শুধু ইচ্ছে প্রকাশ করেলে -
আর তোমার কাজে তা জ্বলজ্জল করে প্রতিফলিত হলো।



তুমি শুধু 'বিশ্বাস' করেছিলে তুমি পারবে,
সেজন্যেই তুমি পেরেছিলে।
কারণ, তখন তুমি ছিলে এমন একজন
যার ছিলো আলোকময় সৃজনশীল আত্মবিশ্বাস।

অথচ যখন তুমি বড় হলে...
সব কিছুতেই কেন যেন এতো পরিবর্তন এলো!

এরপরেই কোন একদিন তোমার মাথায় এলো
চমৎকার সেই আইডিয়াটি,
যার সফল প্রয়োগ কত বন্ধুকেই না খুশি করতে পারতো,
কতজনকেই না দিতে পারতো একটু আশা!
যা আমাদের জাতিকে করতে পারতো গর্বিত।

শুধু তা-ই নয়
আমাদের দেশের উন্নয়ন যাত্রায় তোমার সেই আইডিয়া-টি দেখাতে পারতো আলোকবর্তিকা,
সারা বিশ্ব হতে পারতো আরো শান্তিময়।

কিন্ত, সেই তুমিই উঠে বললে
''আমি ঠিক নিশ্চিৎ নই....!!!''

'তুমি এখনও আগের মতই সৃজনশীল,
কিন্তু তাতে আজ যোগ হয়েছে সন্দেহের কালো ধোঁয়া।'



এর ঠিক তিন মাস পর, একুশে বইমেলায়,
তুমি শুনতে পেলে,
কোন একজন লেখক তোমার মত একই রকম আইডিয়া নিয়ে সামনে এগিয়ে এসেছিলো!

কোন জিনিসটা তাকে তোমা হতে আলাদা করে চেনালো?
সেটি কি তার কর্ম নয়?
সে তার আইডিয়াকে বাস্তবে পরিণত করে দেখিয়েছিলো বলেই না হতে পেরেছিলো সফল।
আর তা তাকে এনে দিয়েছিলো বছরের 'সবচেয়ে প্রতিশ্রুতিময় সৃজনশীল তরুণ লেখক'-এর পুরস্কারটি।
তার কাজ-ই তাকে এই স্বীকৃতি এনে দিয়েছিলো।



এরপরে তুমি তা দেখে ভাবতে শুরু করলে
''আহা, কি হতো আমি যদি আমার আইডিয়াটি নিয়ে তখন থেকেই কাজ শুরু করতাম!''
চিন্তা করে দেখো যখন তুমি সেই ছোট্ট খোকাটি ছিলে
এই আইডিয়াটি যদি তখন তোমার কাছে আসতো,
কি করতে তুমি তখন?

সাথে সাথেই কি তা কাজে পরিণত করতে ঝাপিয়ে পড়তে না?
ছোটবেলার সেই সময়টার দিকে দৃষ্টি দিলে
মনে করে দেখো তো,
কি এমন ছিলো তোমার কাছে?

'আসলে, নিজের উপর তখন ছিলো প্রবল আত্মবিশ্বাস!'

এখনো সময় ফুরিয়ে যায়নি
তোমার শুধু একটি আইডিয়া দরকার
আর সাথে দরকার তা কাজে পরিণত করার আত্মবিশ্বাস।
তুমি এখনও পারো......শুধু দরকার নিজের উপর একটু আস্থা।

তোমার শুধু একথাই মনে রাখতে হবে -

'সৃজনশীলতা শুরু হয় নিজের উপর বিশ্বাস থেকে'!


সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২৫ বিকাল ৫:০৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×