somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদরের শহরে স্বাগতম, হে বন্ধু!

১৫ ই জুন, ২০২৫ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্বাগতম সে দেশে, যে দেশে স্বপ্নরা বেঁচে উঠে।
স্বাগতম হে পথিক, যদি তুমি সে দেশে ফিরে আসতে চাও।
কিন্তু, সেজন্যে তোমাকে আমায় তোমার নিজের জীবন কাহিনী শুনাতে হবে।
শোনাও না সে গল্প আশা আর গৌরবের এ ভূমিতে!

পথিক বলেঃ তবে শোনো-
এই কৃত্রিম শহরের জীবনটা বড়ই সুন্দর!
এখানে মেয়েগুলো খুবই সুন্দরী আর ছেলেগুলোও বেশ স্মার্ট। আমরা সবাই-ই তাদের মাঝে ভালোবাসা খুঁজে ফিরি। আশায় থাকি, তারা হয়তো আমাদের তাদের বাড়িতে নিয়ে যাবে। এই আদরের শহরে আমরা সবাই তাদেরকে নিজের করে পেতে চাই ।

আহা, কি চমৎকারই না এই নগরটি!
এখানে, রকমারি পণ্যের বিলবোর্ডগুলো এমন অনেক কিছু বেঁচে চলেছে যা আমি কিনতে চাই না। তখন আমাকে আগ্রহী করে তুলতে তাদেরকে হাড় জিরজিরে কোন রানের মাংস দেখাতে হয়।
এই শহরে সবাই তোমরা আমার সম্পদ কেড়ে নেওয়ার জন্যে পিছু ছুটো। কিন্তু, হয়তো জানো না, আমি ইতিমধ্যে সাধ্যের বাইরে খরচ করে ফেলেছি। তাইতো আমি এই আদরের শহরে নিজেদের ক্ষমতার বাইরে ধার দিয়ে চলা ব্যাংকগুলো থেকে ভিক্ষা নিই, চুরি করি আর ঋণ নিয়ে জীবন পার করি।

এসব শুনে শ্রোতা বলেঃ
তারপরও তোমাকে স্বাগত জানাই এই শহরে যেখানে স্বপ্নরা সত্যি হয়। তোমার কাছে কোন স্বপ্ন আছে কি যা আমি ধার করতে পারি, ও আমার আদুরে বন্ধু?

পথিক এবারে বলেঃ
আমাকে ভুল বুঝো না, হে প্রিয়। আমি জীবনকে অবহেলা করছি না। আমি এই বাসে বসে যা ভাবি, তা আমায় চিন্তায় ফেলে দিয়েছে।
এ যেমন এখন ভাবছি সামনের সিটে বসা মেয়েটিকে এ প্রশ্ন করবো-
‘তুমি কি এই সুন্দর শহরে পথচলা কারো প্রেমিকা নাকি সহধর্মিনী?’

কি আদরেরই না এই শহর!
তুমি কি বয়ে চলেছ কোন স্বপ্নের বহর?
দিবে কি ধার আমায় সেই নহর?
ও আমার আদরের শহর,
তোমার জন্যে আমি যুগের পর যুগ অপেক্ষা করে চলেছি।


সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২৫ সকাল ১১:৪৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×