somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

বড় হয়ে মেয়েটি ডাক্তার হতে চায়

২১ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কয়েক বছর আগের কথা। একটি আর্ট স্কুল খুলবো বলে ঠিক করেছিলাম। খুব সাধারণ একটি আইডিয়া। দেশের যত শহীদ মিনার আছে, সেগুলোতে প্রতি শুক্রবার ছিন্নমূল, পথশিশুরা আসবে। আমি তাদেরকে ড্রয়িং করা শিখাবো। কিন্তু, সমস্যা হচ্ছে- আমি ড্রয়িং বা পেইন্টিং করা পারি না। ছোটবেলায় এই বিষয়টায় ক্লাসের সবচেয়ে কম নাম্বার আমার ভাগ্যে জুটতো।

যাই হোক, ড্রয়িং শিখানোর অনেক উপায় আছে। আমি শিক্ষক না হলেও চলবে। কিন্তু, শিক্ষার্থী পাবো কই! পথশিশুরা তো 'কামাই' করতে ব্যস্ত। তাই, চলে গেলাম পাশের এলাকার মাঠে। খুঁজে বের করলাম দুটি পথশিশুকে। একটি ১০/১২ বছরের মেয়ে, আরেকজন ৬/৭ বছরের ছেলে।

ঐ মাঠের শহীদ মিনারটি ময়লা। মানুষ সেন্ডেল-জুতা পড়েই সেটার উপর উঠছে। আমার সাথে বাচ্চাগুলোও সেখানে প্রথমে তাদের পায়ের স্যান্ডেল পড়েই শহীদ মিনারে উঠেছিলো। আমাকে মিনারের নিচে জুতা খুলে সেই ময়লায় বসতে দেখে, তারাও জুতাগুলো বাইরে রাখলো। এবারে, শুরু হলো গল্প। কার কি নাম, বয়স কত, কে কি করে।

কথায় কথায় হঠাৎ মেয়েটিকে জিজ্ঞাসা করলাম- আচ্ছা বলো তো, বড় হয়ে তুমি কি হবে? তার সংক্ষিপ্ত উত্তর- 'ডাক্তার'। আমি একটু অবাক হলাম। একটু আগেই মেয়েটিকে দেওয়া কেকের প্যাকেটে কি লেখা পড়তে বলেছিলাম, মেয়েটি বলতে পারেনি। জিজ্ঞাসা করলাম- ''তুমি কেন ডাক্তার হতে চাও?'' মেয়েটি উত্তর দিলো- ''মানুষের সেবা করবার চাই। মা-রে ফ্রিতে চিকিৎসা করবার চাই।''

আমি মেয়েটিকে বললাম- তুমি একজন ডাক্তারের ছবি আঁকতে পারবে? সে এবারে বেশ উজ্জ্বল হেসে বললো- পারুম। আমি তার হাতে রং পেন্সিল আর অঙ্কনের একটি বড় সাদা ক্যানভাস তুলে দিয়ে বললাম- নিজের ইচ্ছা মতো যা মন চায় আঁকো, মা। আমি শুধু একজন ডাক্তারের ছবি দেখতে চাই।

মেয়েটি সাথে সাথে আঁকতে বসে গেলো। ঐ ময়লা শহীদ মিনারেই। তার চোখেমুখে এখন আলোর ঘন-ঘটা। সে তার আঁকা শেষ করতে পেরেছিল কি না জানি না, আমি তাকে ঐ মগ্ন অবস্থাতেই রেখে চুপে চুপে রাস্তায় নেমে গেলাম। গলায় তখন সেই চিরচেনা গান-

মাথায় পরেছি সাদা ক্যাপ,
হাতে আছে অচেনা, এক শহরের ম্যাপ!
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×