২৭...৫৫...৪০...৪৫......???
এগুলো যেন-তেন কোন সংখ্যা নয়!!! এই সংখ্যাগুলো দিয়ে আমার খুব প্রিয় শায়মা আপুনি'র শেষ ৫টি পোস্টের মাঝের দিনগুলো বোঝায়! অর্থাৎ, এই দিনগুলোর অন্তর অন্তর শায়মা আপুনি গত ৫টি পোস্ট দিয়েছেন। গড়ে ৪১.৭৫ দিন!
শেষ ৫টি পোস্টের দিনগুলো হচ্ছে - ২০২৫ সালের ৬ মে, ২১ মার্চ, ১লা ফেব্রুয়ারী, এবং ২০২৪ সালের ৬ ডিসেম্বর ও ৯ নভেম্বর! কিন্তু, এবারে একটু বেশি সময় নিয়ে নিচ্ছেন! প্রায় ৬৪ দিন হয়ে গেলো তাঁর কোন পোস্টের খবর নেই।
শুনেছিলাম, তিনি আবার অস্ট্রেলিয়া গিয়েছিলেন। ফিরেছেন কি?
আপুনির পোস্ট মানেই দারুণ কিছু! যেমন মজা করে লেখা, তেমনি চিত্তাকর্ষক ছবি থাকে তাঁর পোস্টে। তাই, অধীর আগ্রহে অপেক্ষায় আছি কবে তিনি পোস্ট দিবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

