somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যপথিক শাইয়্যান
অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

বৈকালে দিক-বিদিকঃ ০১

৩১ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাটা'র ধানমণ্ডি ব্রাঞ্চে কমদামী কেডস নেই
অনেক দিন পরে বিকালে হাঁটা শুরু করেছি। লালমাটিয়ার ডি ব্লক মাঠ ঘুরে ধানমণ্ডি ২৭ রাস্তাটা পার হয়ে বাটা'য় গেলাম। আমি সব সময়ে এপেক্স-এর জুতো পড়ি। ছোটবেলায় বাবা স্কুলের জন্যে বাটা থেকে পিটি স্যু কিনে দিতেন। সেই স্মৃতিটা মনে পড়ে যাওয়ায়, আজ বাটায় গেলাম, আশা কম দামী একটি রানিং স্যু কিনবো। কিন্তু, সেলসম্যানরা জানালেন, আমার চাওয়া মতো কোন কেডস ২০০০ টাকার নিচে নেই। মোহাম্মদপুর ব্রাঞ্চে থাকলেও থাকতে পারে। কি আর করা! কিছুটা পুরনো এপেক্সের জুতো পড়েই আবার রাস্তায় নামতে হলো।

ধানমন্ডির বাড়িগুলো রাস্তা জুড়ে আছে
ধানমণ্ডির ফুঁটপাত দিয়ে হাঁটছি। বাড়িগুলোর গেট থেকে ঢালু হয়ে গাড়ি বাড়ির ভিতরে ঢুকার পথটি ফুটপাতে নেমে এসেছে। সেগুলো পার হওয়ার সময়ে বেশ কষ্ট করতে হয়। অনেকগুলো বেশ উঁচু! বাঁকা হয়ে সেগুলো পার হওয়ার সময়ে হাঁটার ছন্দে ছেদ পড়ে। অনেক জায়গা বৃষ্টির কারণে ভিজে থাকার কারণে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

ধানমণ্ডি আর লালমাটিয়ার ফুটপাথ জুড়ে দোকান আর ময়লা
ছোটকালে এই এলাকা দুটো কি যে ছিমছাম লাগতো! ময়লাহীন, পরিষ্কার রাস্তা। এখন এমনকি ধানমণ্ডি মাঠের পাশের ফুটপাত জুড়ে দোকানের মেলা! মানুষ যাবে কোথায়! এই দোকানগুলো কি ট্যাক্স দেয়? দোকান জুড়ে যে রকম মানুষের ভিড় দেখলাম, তাতে দিনে কয়েক হাজার টাকা ইনকাম হবার কথা।

সিনিয়র সিটিজেন এখনো প্যাডেল রিক্সা চালান
ধানমণ্ডি ঘুরে ২৭-এর রাস্তায় আবার উঠেছি। উদ্দেশ্য বেঙ্গল বুকের স্টল থেকে চা খাওয়া। হঠাৎ রাস্তায় দেখি এক ৭০-৮০ বছর বয়স্ক রিকশাওয়ালা পথচারীদের ডেকে ডেকে রিকশায় উঠতে বলছেন। আমি থেমে তাঁকে জিজ্ঞাসা করলাম - "আজ ভালো ইনকাম হয় নাই?" তিনি জানালেন- 'সারা দিনে ২৫০-৩০০ টাকা রোজগার হয়েছে। মানুষের দিল মরে গিয়েছে।' আমি দেখলাম, তিনি প্যাডেল রিকশার সামনে দাঁড়িয়ে আছেন। আজকাল মানুষ ইঞ্জিন রিকশায় বেশি উঠতে চায়। 'মানুষের বড়ই তাড়াহুড়া'! আমি বেঙ্গল বইয়ের দিকে আবার হাঁটা শুরু করলাম।

তাঁরা দু'জন ছেলের চিকিৎসার জন্যে টাকা তুলছেন
বেঙ্গল বইতে চা আর সমচা খেয়ে সবে বের হয়েছি, একজন পুরুষ ও মহিলা একটা বাক্সে এক বাচ্চার ছবি নিয়ে টাকা তুলছেন। পুরুষ মানুষটি কুণ্ঠিত কণ্ঠে জানালেন, বাচ্চাটির ব্লাড ক্যান্সার, সাহায্য প্রয়োজন। মোটাসোটা পুরুষ ও মহিলা দুজনকে দেখে শিক্ষিত, মার্জিত ঘরের মানুষ মনে হলো। তাঁরা যেহেতু পথে নেমেছেন, গুরুতর কিছু হবে। আমি তেমন কিছু না বলে পকেটে হাত দিয়ে কিছু টাকা বক্সে ভরে দিলাম। পুরুষ মানুষটি জানালেন - 'আপনাকে ডিস্টার্বের জন্যে দুঃখিত!' .........দুঃখিত! আমি কি টাকা দেওয়ার সময়ে এমন কোন ভাব করেছিলাম যাতে তাঁরা লজ্জিত হোন? প্রশ্নটা মাথায় এখনো ঘুরছে।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×