somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা যে ভুলগুলো করেছেন

১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরুন, আমি সরকারের বিরুদ্ধে কলম ধরেছি, বা হিংসাত্মক কোন কর্মকান্ড ছাড়া রাস্তায় আন্দোলন করছি, আমাকে গুলি করার অনুমতি কি সরকার প্রধান দিতে পারেন? অথবা, ধরুন, সরকারের কাছে খবর আছে যে, আমি যে আন্দোলনের সাথে জড়িত, সেই আন্দোলনে বিদেশীদের হাত আছে। কিন্তু, আমি তা না জেনেই শুধু অন্যায়ের প্রতিবাদ করার জন্যে আন্দোলনে যোগ দিয়েছি, আমাকে কি হত্যা করার অনুমতি দেওয়া উচিৎ বলে মনে করেন কি?

অথচ, সাক্ষী প্রমাণ দেখে মনে হচ্ছে, গত ৩৬ জুলাইয়ের আন্দোলনে সরকার বাহাদুর নিরীহদের উপরে গুলি চালানোর অনুমতি দিয়েছেন। 'জঙ্গী ট্রাম্প কার্ড' খেলার নির্দেশ দিয়েছেন! যার ফলে, পুলিশ হত্যা করার মতো অপরাধ করতে পেরেছে!

আচ্ছা, আপনার মনে কখনো কি প্রশ্ন জেগেছে, কখন ট্রাম্প কার্ড খেলা হয়? প্রথমতঃ তাস খেলায় এই শব্দ ব্যবহার হয়। বাংলাদেশের রাজনীতি কি তাস খেলার সমকক্ষ? এতোটাই ফেলনা? আমাদের সুধী সমাজে তাস খেলাকে কখনোই মান্য-গণ্যদের খেলা হিসেবে মানা হয় না। এমনকি 'তাসের ঘর' এমন একটি শব্দ যা শুনলে মানুষ ভয় পায়। আমাদের রাজনীতিকে যারা তাস খেলা মনে করেছেন, তাঁরা কি ভুল করেন নাই?

'ট্রাম্প কার্ড' লুকিয়ে রাখা হয়, যাতে খেলোয়াড়রা যথাসময়ে ব্যবহার করতে পারেন। জঙ্গীদের ট্রাম্প কার্ড হিসেবে লুকিয়ে রাখার মানে কি হতে পারে? দেশের সাথে এভাবে লুকোচুরি করার মানে কি ছিলো?

আজ প্রথম আলো লিখেছে, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো হচ্ছে - উসকানিমূলক বক্তব্য প্রদান; প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা।

যে কোন সভ্য মানুষ চাইবেন, অপরাধের বিচার হোক। এবং, তা সুষ্ঠু ভাবে হোক। বিচারে প্রতিবন্ধকতা তৈরী করে হুমকি-ধামকি দেওয়া অপরাধ। সকল আওয়ামী সাপোর্টারদের এই ব্যাপারটা বুঝতে হবে।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৪৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৭

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

নড়াইলের কালিয়ায় যেভাবে তাণ্ডব, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অভিযোগ অনুযায়ী, দুই শতাধিক বাড়িঘরে প্রথমে লুটপাট চালানো হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

নিয়মের নোটবুক

লিখেছেন মি. বিকেল, ২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৩



আজকাল অনুপ্রেরণা পাই না। সফল হতে নাকি জীবনের একটি ন্যারেটিভ দরকার। আমার সেটি নেই। সম্ভবত সান্ত্বনাকে আর সত্য বলে চালাতে পারছি না।

জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই। মস্তিষ্ক স্মৃতি, ভয়, অভাব... ...বাকিটুকু পড়ুন

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

×