বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশের ভিতরেই আছে - অন্য কারো মালিকানায়।
যদিও পাচারকারীরা হয়তো ওয়ার ট্রান্সফার বা টাকাকে বিদেশে ডলারে কনভার্ট করে বিদেশের কোন ব্যাংকে সরিয়ে নিয়েছে। কিন্তু,বাংলাদেশের ব্যাংকের ছাপানো নোটগুলো যা পাচারকারীরা যখন বাংলাদেশে ছিলেন তাদের ব্যাংক একাউন্টে বা বাসায় ছিলো।
যখন বাংলাদেশ থেকে বিলিয়ন/ট্রিলিয়ন টাকা বিদেশে পাচার হলো, তখন, সেই ছাপানো নোটগুলো নিশ্চয় তারা বস্তায় বা স্যুটকেসে করে নিয়ে যান নাই! তাহলে, ঐ নোটগুলো কোথায় গেলো!
সেগুলো কি এখন আমাদের এই বাংলাদেশের ভিতরেই কারো না কারো কাছে হয় বাসায় বা ব্যাংকের একাউন্টে বা ভোল্টে রয়ে গিয়েছে?
টাকার মালিকানা বদল হয়েছে, কিন্তু, নোটগুলো তো হাওয়ায় উড়ে যাওয়া সম্ভব না!!! এতো টাকা থাকতে, বাংলাদেশের ইকোনমিতে টাকা রোলিং হচ্ছে না বলেই, আমরা ধুঁকছি কি?
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




