
আপনারা দেখেছেন, আমাদের সংসদ সদস্যরা সাংবাদিক সম্মেলন করে তাদের বর্তমান বা ভবিষ্যতের কর্মকান্ড দেশবাসীকে জানিয়ে থাকেন। এর অর্থ, তাদের নিজস্ব কোন নিউজ চ্যানেল নেই যা দিয়ে তারা দেশবাসী বা এলাকাবাসীর কাছে পৌঁছাতে পারেন।
সমস্যা:
এতে করে সংসদ সদস্যরা কি করছেন, তার কিছুটা দেশবাসীর নজরে আসলেও, দেশবাসী তাদের নিজ এলাকা নিয়ে কি ভাবছেন বা তাদের সমস্যা কোথায় সেগুলো সরাসরি সংসদ সদস্যদের কাছে পৌছাতে পারছেন না!!
আইডিয়া:
এমন একটি মোবাইলফোন এপ তৈরী করা যায় কি যাতে সকল স্যোশাল চ্যানেল ইন্টিগ্রেট থাকবে। ইউটিউব, ফেসবুক, টুইটার সব কিছু এক ক্লিকেই সংসদ সদস্যদের হাতের নাগালে চলে আসবে। তারা ইচ্ছা মতো নিজেদের ডিসিশন নিজের এলাকাবাসীকে জানাতে পারবেন। মূহুর্তে পোল তৈরি করে এলাকাবাসীর মতামত জেনে নিতে পারবেন। শুধু তা-ই নয়!!! এলাকাবাসী ঐ এপে ইন্টিগ্রেট করা হোয়াটসএপ গ্রুপে নিজেদের আইডিয়া, সমস্যা জানাবেন।
ফিডব্যাক"
আপনি আমার এই আইডিয়াকে ১০-এ কত দিবেন?
ছবিঃ ব্লগার ঠাকুরমাহমুদ ভাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

