
আমার সাড়ে চার বছর বয়সী মেয়ে সোহানা স্কেটম্যান জনের গান খুব পছন্দ করে। আমিই তাকে স্কেটম্যান জনের সাথে এভাবে পরিচয় করিয়ে দিয়েছিলাম - ''উনি তোমার একজন দাদা।" এরপর থেকে সোহানা তার স্কেটম্যান দাদার গান খুব পছন্দ করে।
সোহানা স্কুল থেকে বের হয়ে এটা সেটা কেনার বায়না ধরে। কাল ধানমণ্ডির বেঙ্গল বুকের পাশ দিয়ে যাওয়ার সময়ে ভাবলাম তাকে বইয়ের রাজ্যের সাথে পরিচয় করিয়ে দেই। এমনিতে সোহানা পেইন্টিং খুব পছন্দ করে, এমনকি খেলনার চেয়েও! দোকানে গেলে শত খেলনা সামনে থাকলেও সে পেইন্টিং-এর জন্য বই বা রং পেন্সিল কেনার বায়না ধরবেই। এবারে, বইয়ের রাজ্যের সাথে তার পরিচয় করিয়ে দিলাম। বেঙ্গল বুকের ছোটদের কর্নারে হরেক রকমের ছোটদের বই আর রং পেন্সিল আছে। সেখানে সে যেতে পেরে তার খুশি দেখে কে!
এবারে, একটু অন্য গল্প পাড়ি। প্রতিটা জাতি যখন কোন ক্রাইসিসের মধ্যে পড়ে, সেই জাতি থেকে একজন মহান শিল্পী বের এসে সেই জাতিকে পথ দেখান। যেমন - এক সময়ে আমেরিকায় যখন সাদা আর কালো দ্বন্দ্ব দেখা দিয়েছিলো, তখন মাইকেল জ্যাকসন এসে পুরো জাতিকে আলো দেখিয়েছিলেন। একই ভাবে, সম্প্রতি নেপালীদের পথ দেখিয়েছেন একজন র্যাপ শিল্পী! আমাদের দেশেও কি একজন মাইকেল জ্যাকসন আসার সময় হয়ে এসেছে? হয়তো, আমাদের জাতিকে পথ দেখাবেন কোন ব্লগার!
তিনি ব্লগার হোন কি একজন গায়ক/গায়িকা, আমি মনে করি, সোহানাকেই বেছে নিতে, সে তাঁর সাথে পরিচিত হতে চায় কি না! আমি তো একজন মাধ্যম মাত্র!
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২৬ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



