
কিছু মানুষ বলছেন, জুলাই আন্দোলনের সাফল্য মেটিকুলাস ডিজাইনের ফলে হয়েছিলো। অর্থাৎ, কজ এন্ড ইফেক্ট থিওরি। এমন কোন কিছু ঘটানর আগে যে 'কজ' সৃষ্টি হয়, তার পিছনেও একটি 'কজ' থাকে। যেমন- কোন ডিম্বের বিগ ব্যাঙের ফলে যদি বিশ্ব হয়ে থাকে, তাহলে, সেই বিগ ডিম্বেরও তো অস্তিত্বে আসা লাগবে! নাহলে, বিগ ব্যাং হবে কি করে!!!
তা যদি সত্যি হয়, ৩৬ জুলাইয়ের আগে আওয়ামী সরকার অনেক হত্যাকাণ্ড ঘটাতে শুরু করেন। গুমগুলোও সেই সময়ে সঙ্ঘটিত হয়। আর, দেশ থেকে পাচার হওয়া টাকা পাচারকারীরাও তাদের কাজ দীর্ঘ সময় ধরে ঘটাতে থাকেন।
এইসব কাণ্ড সঙ্ঘটিত হবার ঠিক কোন সময়ে মেটিকুলাস ডিজাইন বানানো হয়? মেটিকুলাস ডিজাইন যে হচ্ছে, সেটা কি আওয়ামী সরকার বুঝতে পেরেছিলেন? আওয়ামী লীগ সরকারকে কি বাধ্য করা হয়েছিলো ডিজাইনটির অংশ হয়ে হত্যাকাণ্ডগুলো ঘটাতে? আওয়ামী সরকারের অন্য কোন 'অপশন' ছিলো কি?
আওয়ামী সরকার তাঁদের শেষ দিকে আন্দোলনের বিরুদ্ধে নিজেদের একশনগুলোকে 'যুদ্ধ' হিসেবে ঘোষণা করেছিলেন। ব্যারিস্টা সুমন ভাই নিজেও এটা বলেন। কী কারণে এমনটা ভাবা শুরু করেছিলেন? দেশবাসীর কাছে তাঁরা কি কি লুকিয়েছিলেন? কেন?
শেখ হাসিনা নিজ দলের দূর্নীতিবাজদের বিরুদ্ধে নিজে কিছু না বললেও, ব্যারিস্টার সুমন ভাইকে দিয়ে অনেক কিছুই বলিয়েছিলেন। অনেকেই এটা বলেন। যদিও আওয়ামী পার্টি প্রধান তাঁর পতনের কয়েক মাস আগে 'দূর্নীতির বিরুদ্ধে যুদ্ধ' ঘোষনা করেছিলেন।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২৬ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



