আপনি সামুতে দীর্ঘদিন ধরে লিখছেন। এই ব্লগে আপনার অনেক অবদান। সেই অধিকারে, যে কোন ব্লগারের লেখাকে আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু, কারো নাম নিয়ে কটাক্ষ করার অধিকার আপনাকে কে দিয়েছে?
শামসুল আলম কচি নামের একজন ব্লগারকে আপনি কচি-মচি লিখেছেন। আপনি বুঝতে পারছেন যে, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন? কোন মানুষের নামকে বিকৃতি করা তো স্রেফ অন্যায়।
আপনাকে সামু'র 'সেরা ব্লগার' উপাধিটা আমিই দিয়েছিলাম। আজ আমি আপনার সেই উপাধিটা ফিরিয়ে নিচ্ছি। হয় আপনার মতিভ্রম হয়েছে, অথবা, আপনার সেরা হওয়ার যোগ্যতা নেই। এটা আমি আজ স্বীকার করে নিচ্ছি।
আশা করি, আপনি পূর্বের সেই 'সেরা চাঁদগাজী' মুডে শীঘ্রই ফিরে আসবেন। আমি আপনার জন্যে সেই দোয়া করছি।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



