আমি চাকরীর রিক্রুটমেন্টে কাজ করেছি বেশ কয়েক বছর। কোন চাকরী প্রত্যাশীর সিভি হাতে পেলে তার সম্পর্কে যখন খোঁজ-খবর নেওয়া শুরু করি, তখন সবার আগে সেই প্রার্থী স্যোশাল মাধ্যমে কি পোস্ট করে তা জানার চেষ্টা করি। কারণ, একটা রটেন টমেটো এক ঝুড়ি পাকা ভালো টমেটোকেও নষ্ট করে দিতে পারে! এটা প্রমাণিত সত্য।
আপনি যদি একশো মোবাইলফোন নিয়ে একটা এলাকার কোন পথে নামবেন, তখন গুগল ম্যাপ ঐ এলাকায় ট্রাফিক জ্যাম দেখাবে। এটা এক বিজ্ঞানী প্রমাণ করেছেন কয়েক বছর আগে।
মানুষদের ক্ষেত্রেও এই যুক্তি খাটে। আপনি যত পচা টমেটো সদৃশ মানুষের সাথে কমিউনিকেশন করবেন, যোগাযোগ রাখবেন, আপনার ফেসবুক ফিড ততো নেগেটিভ পোস্ট চোখে ভেসে উঠবে।
তাই, কোন খারাপ কাজ চোখে পড়লে দুইটা ভালো কাজ করুন। এমনকি দুইবার হাসি দিয়ে হলেও নিজেকে ও আশেপাশের মানুষকে ভালো রাখুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



