
তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন তুমি নেই সমস্তই শুন্য, বাতাসে ভেসে আসে কেবল তোমার স্মৃতি। ডাক দিলেও শুনতে পাই না, তবু মন চায়, তোমায় কাছে ফেরাবো বুকের আঙ্গিনায়।
তুমি ছাড়া কোথাও যেন আলো নেই। তোমার স্পর্শে জেগে উঠে হৃদয়ের সুর। অন্ধকারে ডুবে যায় তোমারই জন্য মন, ফিরে এসো প্রিয়তমা ফিরে আসুক ওই পূর্ণিমা। রাত হলে জোছনায় ভেসে যায় স্মৃতির পথ, তোমার হাসিতে রাত জাগে অনুরাগী মন। তুমি নেই, কালো আঁধারে মুখ লুকাই, তুমি ছাড়া কেমন করে কাটবে দিন অযথাই!
জোছনার রাতে স্বপ্ন দেখি তুমি চলে এসেছো, রাতের আঁধারে মিশে থাকে আমার আশা। তুমি হলে আমার ভুবন রঙীন হয়, তুমি নেই তাই জীবনটা শূন্য রয়। তুমি ছাড়া কোথাও যেন আলো নেই, তোমার স্পর্শে জেগে উঠে হৃদয়ের সুর। অন্ধকারে ডুবে যায় মন তোমার জন্য, ফিরে এসো প্রিয়তমা ফিরে আসুক ওই পূর্ণিমা।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



