
রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।
—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?
—কেন?
—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।
রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমার ১৯৭১-এর গুলির দাগগুলোও আছে।
—দাগ দেখেছেন তিনি?
—না। তিনি আমেরিকা থেকে দেখেননি। সম্ভবত তাঁর বিশেষ দূরবীন আছে।
পরদিন ব্লগার আবার লিখলেন, “আমি সত্য উদ্ঘাটন করেছি।”
রাকিব হাসলেন।
সেদিন রাতে আমেরিকা প্রবাসী ব্লগার স্বপ্ন দেখলেন - একটি অন্ধকার মাঠ। হাজার মানুষ দাঁড়িয়ে। একজন বললো,
—আপনার সনদ কোথায়?
ব্লগার জিজ্ঞাসা করলেন, “কোন সনদ?”
লোকটি মৃদু হেসে বললো,
—সত্য বলার।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



