ছোটবেলায় বাবা-মা থেকে শিক্ষা পেয়েছি, মৃতদের সম্পর্কে খারাপ কথা বলবে না। তাঁদের সম্পর্কে কথা বলার সময়ে সতর্ক থাকতে হবে। অথচ, ব্লগে এসব কি দেখছি! একজন মৃতার ব্যক্তিগত ছবি প্রচার করা হচ্ছে। আর, তা প্রচার করছেন নবীজির একজন বংশধর!!!
১) হজরত আলী (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন - "যে ব্যক্তি কোনো মৃতকে গোসল দেয়, কাফন পরায়, সুগন্ধি লাগিয়ে দেয়, খাটিয়া বহন করে নিয়ে যায়, জানাজা পড়ে এবং তার কোনো দোষ জেনে গেলে তা গোপন করে সে ঐ দিনের মতো পাপ থেকে মুক্ত হয়ে যায় যেদিন তার মা তাকে প্রসব করেছে। (সুনানু ইবন মাজাহ : ১৪৬২)
২) হজরত উম্মে সালমা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা কোনো রোগী অথবা মৃত ব্যক্তির কাছে উপস্থিত হলে উত্তম কথা বলবে। কারণ, তোমরা যা বলো, তার ওপর ফেরেশতারা আমিন বলেন। (মুসলিম : ২১৬৮)
৩) হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, "রাসুল (সা.) বলেন, তোমরা মৃতদের গালি দিও না। কারণ, তারা যা পাঠিয়েছে, সে পর্যন্ত পৌঁছে গিয়েছে।"(বোখারি : ১৩২৯)
৪) রাসুল (সা.) বলেন, "তোমরা মৃতদের গালি দিও না। কারণ, এতে জীবিতদের (মৃত ব্যক্তির আত্মীয়দের) কষ্ট দেওয়া হয়।" (আত-তিরমিজি : ১৯৮২)
৫)) হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, "যখন তোমরা লাশ দেখবে দাঁড়িয়ে যাবে এবং যে ব্যক্তি তার অনুসরণ করবে, সে যেন তা রাখার আগে না বসে।" বোখারি/৩১০৩; মুসলিম/২২৬৫।
৬) হজরত সাওবান (রা.) থেকে বর্ণিত, আমরা রাসুল (সা.) এর সঙ্গে জানাজা আদায়ের জন্য বের হলাম। তখন তিনি কিছু লোককে যানবাহনে আরোহণ অবস্থায় দেখলেন। তখন তিনি বললেন, "তোমাদের লজ্জা হয় না! আল্লাহর ফেরেশতারা হেঁটে চলছেন, আর তোমরা যানবাহনের পিঠে আরোহণ করে চলছ।" (আত-তিরমিজি : ১০১২; সুনানু ইবন মাজাহ : ১৪৪০)
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


