ক্লান্ত নিশিথে ছুটে চলেছি একা,
নির্লিপ্ত গগনের পানে চাহিয়া।
বিষাদের কাঁটা হেরি পথে।
সবুজের বুকে হইয়াছে ক্ষত।
ক্ষনে ক্ষনে ভাসিয়া উঠে তোমার মুখায়ব।
মনে হয় উত্তপ্ত বাঁধা চরণ পিষ্ট করিয়া,
ফিরিয়া যাই তোমার পানে।
ঠিক তখনই গহর চিত্তে ভাসিয়া ওঠে,
তোমার দেয়া দুঃখস্রোত।
পাতার ভেলার মত ভাসিয়া যাই-
অনুভব করি তোমার উষ্ণতার পরশ।
তুমি কি কভু ভাবো আমায়,
একাকীত্বের উদারতায়?
কখনও কি অনুভব কর,
বিষন্নতার পূর্বাভাস?
তবে তাই হবে মোর ভালোবাসার সান্তনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


