স্বাধীনতা সে তো ধর্ষিতা নারীর গলা কাটা লাশ,
স্বাধীনতা সে তো দূর্নীতির এক অনন্য ইতিহাস।
।
স্বাধীনতা সে তো মিউজিয়ামে রাখা কৃত্রিম মূর্তি,
স্বাধীনতা মানে রিশা, তনু আর খাদিজার সৃতি।
।
স্বাধীনতা মানে নিরহ মানুষকে বাসে পুড়িয়ে মারা,
স্বাধীনতা মানে ফেলানিকে সীমান্তের কাঁটা তারে ঝুলিয়ে রাখা।
।
স্বাধীনতা মানে সংখ্যালঘুদের মন্দিরের মুর্তি ভাঙ্গা,
স্বাধীনতা মানে ছাত্রলীগের ছেলেদের কোরআন জ্বালিয়ে দেয়া।
।
স্বাধীনতা মানে কোটার মাধ্যমে অযোগ্যদের সুযোগ করে দেওয়া,
স্বাধীনতা মানে বেকার ছেলের নিশ্চুপ কান্না।
।
স্বাধীনতা মানে ত্রিশ লক্ষকে দুই লক্ষ করা,
স্বাধীনতা মানে একজন মুক্তিযোদ্ধার ভিক্ষা করে চলা।
।
স্বাধীনতা মানে রাজপথে পরে থাকা আবরার নামক ছাত্র সমাজের লাশ,
স্বাধীনতা হলো সুর্বণচরের ধর্ষিতা নারীর আর্তচিৎকার।
|
স্বাধীনতা মানে কলেজ ক্যাম্পাসে গাঁজার চাষ করা,
স্বাধীনতা মানে পরীক্ষা দিলেই পাশ করা।।
।
স্বাধীনতা হলো সৃতিসৌধএ ফুল নিয়ে যাওয়ার সময় পথশিশুর পেটে লাথি দেওয়া।।
এই আমাদের সাতচল্লিশ বছরের সমুজ্জ্বল স্বাধীনতা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




