কথারা অনেক কথা বলে
শুকনো পাতায় আন্দোলন তুলে
পাতার উপর হাত-পা ছুড়ে শুয়ে পরি।
মনকে ছেলে ভুলানো ছড়া শুনাই, ঘুম পাড়াই,
ও মন আমার, তুই চুপ করে ঘুমিয়ে থাক।
তুই দুপুরের রোদ গায়ে মাখবি না
তুই কুয়াশায় পা ভেজাবি না
তুই সূর্য ত্যাগে চাঁদের অপেক্ষা করবি,
আবার চাঁদ ত্যাগে সূর্যের অপেক্ষা করবি।
বোকামিরা তোকে ঘিরে রাখুক,
মন, তুই বোকা হয়ে বেচে থাক।

সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২১ দুপুর ২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




