somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৬ এবং ৯ (6&9) আমাদের দৃষ্টিভঙ্গি

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




লেখাটির মুল আলোচ্য বিষয় আমাদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের চিন্তাধারার ব্যাপক পরিবর্তন প্রয়োজন। একটু সময় নিয়ে পড়বেন অনুগ্রহ করে নতুবা লেখাটার মুল আলোচ্য বিষয়টাই হয়ত পরিস্কার বুঝা যাবে না।

৬ এবং ৯ সংখ্যা দুইটি মুলত ব্যবহার করা হয়েছে আক্ষরিক অর্থে।ধরুন ৬ কে ইংরেজীতে 6 লেখা হয়েছে একটি সাদা কাগজের ঠিক মাঝখানে,এখন আপনি যদি কাগজটি উল্টা ভাবে ধরেন তবে তা ৯ অথবা 9 এর মত দেখাবে। তার মানে এই দাঁড়ালো যে কাগজের এক প্রান্তের ব্যাক্তি বলবে যে সে 6 দেখছে এবং ঠিক একই সময়ে অপর প্রান্তের ব্যাক্তি বলবে যে সে 9 দেখছে । আসলে তারা কেউই কিন্তু ভুল নয়। যার যার স্থানে সে সে সঠিক। কিন্তু তাদের মাঝে তর্ক বা বিতর্কের সৃষ্টি হবে এবং এটাই স্বাভাবিক। কারন ? কারণটা খুবই সহজ । আমরা সবাই ই জিততে চাই আর আমাদের সকলের দৃষ্টিভঙ্গিও এক নয় । আমি নিজেও সর্বদা জিততে চাই আবার আপনার সাথেও আমার দৃষ্টিভঙ্গি মিলবে না । ঠিক তেমনভাবে যা কিছু দেখবেন/শুনবেন তা সবকিছু সঠিক নাও হতে পারে। সুতরাং কোনকিছু সম্পর্কে মতামত প্রদানের পুর্বে ভালো ভাবে পর্যবেক্ষন করে নিন।

কয়েকটি ছোট বিষয় নিয়ে একটু বলব যা আমাদের বাস্তব জীবনে প্রতিনিয়তই আমরা সম্মুখীন হই এবং প্রতিনিয়তই আমরা অপরের প্রতি যে দৃষ্টিভঙ্গি পোষন করি।

যাইহোক উপরের ছোট এই 6/9এর উদাহরণটি টানার মুল কারন হচ্ছে আপনি/আমি, যখন কোন বিষয়ে নিজের মতামত প্রকাশ করি/করেন ঠিক সেই সময় আমরা কি করি (?), আমরা নিজ নিজ যুক্তিকে/চিন্তাধারাকে সঠিক প্রমান করতে ব্যাস্ত হয়ে উঠি। অপরের যুক্তিকে/চিন্তাধারাকে আমরা বেশিরভাগ সময়ই প্রাধান্য দিতে চাই না । আর এই জিনিসটা খুবই বাজে ধরনের এক অভ্যাস।
6/9 এর থেকে বাইরে আসুন। বাস্তবে আমরা কি করি, আমরা যেকোনো বিষয়ে সঠিকভাবে না যেনে/কারো সম্পর্কে সুস্পষ্ট ধারনা না নিয়েই একটা মন্তব্য করে ফেলি। আর তা সম্পুর্নই চোখের দেখা অথবা শোনা কথার উপর ভিত্তি করে।

আসলে চোখের দেখাও অনেক সময় ভুল হইতে পারে......যেমন

###আপনি হয়ত দেখছেন একজন কম বয়সী যুবক সাহায্যের জন্য বিভিন্ন মানুষের কাছে হাত পাতছেন/সাহায্য কামনা করছেন। এখন আপনার ইচ্ছা হলে সাহায্য করেন নতুবা এড়িয়ে যান। সমস্যা নাই। কিন্তু ঐ যুবকের সম্পর্কে না যেনে কোন ধরনের মন্তব্য করাটাও কিন্তু আপনার অধিকারের ভিতর পরে না।আর এই ভুল কাজটাই আমরা করি প্রতিনীয়ত।কেউ কেউ হয়ত বলবে যে টাকাটা নিয়ে নেশা করবে অথবা অন্য বাজে কোন কাজে হয়ত খরচ করবে। কিন্তু এই ধারনাটা সর্বদা পোষণ করা ঠিক না। কারন ঐ যুবক সত্যি সত্যিই হয়ত কোন সমস্যায় পরে আজ আমাদের কাছে হাত পেতেছে। চিন্তা-ধারাটা একটু বদলানো উচিত আমাদের সকলেরই। মানুষকে বিশ্বাস করতে শিখতে হবে আমাদের। আমরাই যদি আমাদের পাশে দাড়াতে না শিখি,আমরাই যদি বিপদে আমাদেরকে সাহায্য করতে না পারি, তবে জাতি হিসেবে কখনই সফল হতে পারবোনা। হয়তো নিজ নিজ অবস্থানে সফল হতে পারবো।

###যে মেয়েটাকে আজ আপনি আজ দেহব্যবসা করতে দেখছেন,সে হয়ত কঠিন কোন বাস্তবতার শিকার হয়েই এই পথ বেছে নিয়েছেন।

###যে ছেলেটার আজ অর্থবিত্ত কম বলে তার কথার কোন মূল্যায়ন আপনারা করছেন না,সেই ছেলেটাই হয়ত অদূর ভবিষ্যতে কোন চমক দেখাবে।

###যে ছেলেটাকে আজ আপনি নেশার অন্ধকার রাজ্যে চলাফেরা করতে দেখছেন,সেও হয়তো কোন এক সময় আপনার আমার মত স্বাভাবিক ছিল। হয়ত কোন কঠিন স্মৃতিকে ভুলে থাকার জন্যে সে এই পথ বেছে নিয়েছে।

###শুধুমাত্র কম জিপিএ এর জন্য আজ আপনি যে ছেলেটাকে ইন্টারভিউ দিতে দিলেন না,সে হয়ত ফলাফলের দিক দিয়েই একটু পিছনে,কিন্তু সেও হতে পারে একজন ভবিষ্যৎ আইকন......আপনার দেখার বা বুঝার চোখ নেই তাই আপনি তাকে চিনতে পারেন নাই।

###দেখতে একটু খারাপ দেখে যে মেয়েটাকে আপনি আজ বিয়ে করলেন না,হয়তবা তার সাথেই আপনি বেশি সুখি হতে পারতেন সাংসারিক জীবনে।আবার একই ভাবে যে ছেলেটা দেখতে খারাপ বলে,আপনি তার প্রেম নিবেদনকে প্রত্যাখ্যান করলেন,সেই হয়ত নিজের জীবনটাকে উতসর্গ করে দিতে পারতো আপনাকে ভালোবাসতে বাসতে ।

###অফিসের বড় কর্তা আপনি,তাই জুনিয়রের মতামতের কোন মুল্য আপনি দেন না......কিন্তু জুনিয়রের কথাটা/আইডিয়াটাও পারে আপনাকে ব্যবসায়িকভাবে সফল করতে ।

###মানুষকে মূল্যায়ন করতে শিখুন।চিন্তা-ভাবনাতে পরিবর্তন আনুন।

###মানুষকে তার বিপদে সাহাজ্য করতে শিখুন,আর অবশ্যই বাহবা পাবার জন্যে এইসব করবেন না ।

###মানুষের বাহিরের দিক দেখে তাদের বিচার করবেন না,তাদের ভিতরের দিকটার উপর ভিত্তি করে মূল্যায়ন করতে শিখুন।


6&9 দুইটাই দুই প্রান্ত থেকে সঠিক। সুতরাং মানুষকে মূল্যায়ন করতে শিখুন, মেধাকে মূল্যায়ন করতে শিখুন এবং অবশ্যই অপরের সমস্যায় উপকার করার জন্য নিজ হতেই হাতটা বাড়িয়ে দিন (তবে অবশ্যই বিনিময়ে কিছু পাবার আশা রাখবেন না। ভালো থাকার চেষ্টা করেন সর্বদা এবং অন্যকেও ভালো থাকতে দিন।পারলে আশেপাশের মানুষকে ভালো কিছু করার তাগিদ দেন এবং অনুপ্রাণিত করতে থাকুন...................................................।।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×