somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় দ্রুত চলে যায়

০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কয়ার হাসপাতাল-এর লেভেল সেভেন-এ উৎকন্ঠা নিয়ে বসে ছিলাম। সাথে আমার বাবা-মা আর শ্বাশুড়ি। যখনই পাশের বিশাল দরজাটা খুলে যাচ্ছে তখনই ওখানে বসে থাকা সবার চোখ তড়াক করে দরজাটার দিকে চলে যাচ্ছে। যার নাম ডাকা হচ্ছে তাদের আত্মীয় স্বজনরা হুড়মুড় করে ছুটে যাচ্ছে তয়লা দিয়ে পেচানো ফুটফুটে নবজাতকটিকে দেখার জন্য। এভাবে আধা ঘন্টার মতো চলে গেলে উৎকন্ঠা সামান্য একটু বেড়ে গেল। কারণ আমার খালাত ভাই ড. আরমান বলেছিল আজকাল সিজারে আধাঘন্টার বেশি সময় লাগেনা। শেষে সকাল ১০:৫০-এ আসল প্রতীক্ষিত সময়টি। নাম ঘোষণার সাথে সাথেই স্প্রিং-এর মতো ছিটকে উঠে এগিয়ে গেলাম আমি আর আমার শ্বাশুড়ি। কট এর সামনে এসে একটু ঝুঁকে দেখলাম নীল তয়লা দিয়ে গোল করে পেচানো সারা শরীর, শুধু দেখা যাচ্ছে ছোট্ট একটা ফুটফুটে মুখ। চুপ করেই ছিল। আমাকে দেখেই মনে হয় দুর্বলভাবে একটা শব্দ বের করল 'ওয়াও'। সিস্টার অথবা ডাক্তারটা বাচ্চা ভাল আছে, ওজন... ইত্যাদি কিছু কথা যান্ত্রিকভাবে বলে তাড়াহুড়া করে কটটি টেনে নিয়ে বিপরীত পাশের দরজা খুলে নিয়ে ঢুকে গেল এন.আই.সি.ইউ-তে। সেদিনটি ছিল ৪ নভেম্বর ২০১০। আজকে আমার ছোট্ট মেয়েটার দুই বছর হল।



সময় এক অদ্ভুত জিনিস। ছোট বেলা রচনা মুখস্ত করার সময় পড়েছিলা: সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করেনা। চলছে চলছেতো চলছেই। বিষয়টি নিয়ে যতই ভাবা যায় ততই মিশ্র অনুভূতির একটি শিহরণ বয়ে যায়। মিটফোর্ড হাসপাতালে যখন আমার জন্ম তখন আমার মা-বাবারও নিশ্চয় বিশেষ অনুভূতি হয়েছিল। আজকে আমার মা-বাবার বয়স হয়েছে। আজকে আমার মেয়ের দুই বছর হয়েই গেল দেখতে দেখতে। মনে হচ্ছে সময়গুলো চোখের পলকেই বুঝি চলে গেল। বেচে থাকলে একদিন আমারও বয়স হবে। আমার বাচ্চা-কাচ্চারা যুবক-যবতী হয়ে যাবে, ইনশাল্লাহ। তখনও নিশ্চয় মনে হবে সময়গুলো চোখের পলকেই চলে গেল! সবশেষে পরকালে দুনিয়া সম্পর্কে মনে হবে এক সকাল অথবা এক সন্ধ্যা মাত্র দুনিয়ায় ছিলাম!!!
"যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে। " (৭৯ নং সুরা নাযিয়াত: আয়াত ৪৬)
ছোট্ট মণি সামারার জন্য রইল অ-নে-ক দোয়া। তুমি অ-অ-নে-এ-এ-ক বড় হও মামণি। নেক-কার হও। আপনাদের সকলের দোয়া কামনা রইল। দোয়া কামনা রইল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১২ দুপুর ২:৫২
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×