somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার সন্তান কে ইন্জিনিয়ার বানাবেন? ভেবে দেখুন! আাবার ভেবে দেখুন!!

১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত একমাসে দুইজন প্রকৌশলীকে লাঞ্ছিত করার খবর এসেছে।
১)রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলা প্রকৌশলী: শাহ মুঃ আব্দুল ওয়াদুদ
কেনঃ কাজ শতভাগ হয়নি,কাজ সম্পূন করে বিল নিতে নি্রদেশনা দেওয়া হয়েছিল।
কারাঃ সংরক্ষিত আসনের এমপির ভাই।
২)ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রকৌশলী:জনাব ওহাদিজ্জামান
কেনঃ অবাস্তবায়িত এডিপি কাজ বাস্তবায়নের লক্ষে নতুন স্কীম গ্রহন।
কারাঃ এমপি স্বংয়।

এখানে দেখুন দুইজন প্রকৌশলীর ভূমিকা কি! ২জনের কেউ চায়নি অথৈর অপচয় হোক কিংবা নষ্ট হোক।আর যারা এডিপি কাজ বাস্তবায়নের সাথে জড়িত আছেন তারা ভালোই করে জানেন এডিপি কাজ বাস্তবায়নের লক্ষে নতুন স্কীম গ্রহনের প্রক্রিয়া। এমপিরও এই প্রক্রিয়ার সম্পকে অজানা থাকার কথা নয়।যদি মারতে হয় তবে উপজেলা প্রকৌশলীর সাথে সাথে ইউএনও এবং উপজেলার চেয়ারম্যান কে মারা উচিত।উনাদের মারতে পারবেনা কারন তাদের হাত যে শক্তিশালী। উনাদের মধ্যে শুধু মাত্র ইন্জিনিয়ার সাহেবই যে একমাত্র ভদ্রলোক। উনাকে মেরে যে সহজেই পার পাওয়া যাবে। বেচারা প্রকৌশলী তার প্রতিরোধ করার ক্ষমতা নাই প্রকাশ করার ক্ষমতা নাই।

তাই শুধু মাত্র ইন্জিনিয়ার সাহেব কেই মার খেতে হয়।

আজ যদি ইন্জিনিয়ার সাহেব অসমাপ্ত কাজের টাকা এমপির সাঙ্গোপাঙ্গোদের ভাগবাটোয়ারা করতেন তবে এমপির কাছে হয়তো ভালো থাকতেন।

যাদের ছেলে মেয়ে বা আত্নীয় যে ইন্জিনিয়ারিং পড়াশোনা করছে(শুধু মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গ্রহন যোগ্য)তার একডেমিক ক্যারিয়ার চেক করেন।কী অসাধারন তাদের পারফরমেন্স।জীবনের প্রতিটি ক্ষেতে তারা বাছাই হয়ে এসেছে লক্ষাধীক প্রতিযোগীর সাথে প্রতিযোগীতা করে।অপর দিকে একজন এমপি。。。。 বিচারের ভার আপনাদের কাছে।সেই প্রতিভাবান ছেলেটির মার খেতে হয় একজন ব কলম অশিক্ষিত লোকের কাছে।যে কিনা মেধার বিচারে তার ধারে কাছেও নাই।

একজন ইন্জিনিয়ারিং ছাত্রের কতটুকু পড়াশোনা করতে হয় তা শুধু আরেকজন ইন্জিনিয়ারিংছাত্রই অনুধাবন করতে পারে।আর মেধা! তার একটা পরিসংখ্যান পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আই বি এ-এর ইভিনিং ও এক্সিকিউটিব শাখায় যেখানে ৬০% বেশী ছাত্র ইন্জিনিয়ার।এত পরিশ্রম,এত পড়াশোনা,এত মেধা তারপড়েও একজন ইন্জিনিয়ার কেই মার খেতে হয়।হায়রে ইন্জিনিয়ার,হায়রে দেশ হায়রে যাতি।

আপনি সরকারী চাকুরীজীবী ইন্জিনিয়ার হবেন।তাহলে আপনি নিশ্চিন্ত ধরে রাখেন ৪০ পেরোবার পূ্রবেই উচ্চরক্তচাপ জনিত ব্যাধিতে ভোগবেন। কারন এত চাপ অন্য কোন পেশাতে নেই। সরকারী চাকুরীজীবী ইন্জিনিয়ার (সিভিল)যারা প্রজেক্ট বাস্তবায়নের সাথে জড়িত কেউ বলতে পারবেনা মে-জুন এই দুই মাস সিল্পিং পিল ছাড়া কেউ একরাত শান্তিতে ঘুমাতে পেরেছে।অনেকেই সুযোগের অভাবে সৎ থাকে আর সরকারী ইন্জিনিয়াররা সৎ থাকার জন্য যুদ্ধ করে (কিছু ব্যতিক্রম ছাড়া)।সৎ বা নিজের বিবেকের কাছে পরিস্কার থাকার ফলাফল ব কলম অশিক্ষিত এমপি ওতার দল বলের কাছে নিগৃহিত হওয়া।

ইন্জিনিয়ারদের সংগঠন যেন নি্রবোধদের আড্ডাখানা।প্রত্যেকের গায়েই যেন গন্ডারের চামরা। কোন একজন ইন্জিনিয়ার কে লাঞ্ছিত করলে তাদের যেন কিছুই আসে যায় না।আপনি কোন আইনজীবী কিংবা চিকিৎসককে লাঞ্ছিত করতে পারবেন? সে যতই অপরাধ করুক? সাথে সাথেই ধ্রমঘট। এমনকি কোন শ্রমিক (যেমনঃ নিরমান,পরিবহন),সাথে সাথেই প্রতিক্রিয়া দেখতে পাবেন। ইন্জিনিয়ারদের বেলায় এটা অকল্পনিয়। যার ফলে একজন ইন্জিনিয়ার কে লাঞ্ছিত করে সহজেই পার পেয়ে যায় ব কলম অশিক্ষিত লোকগুলো।

এখন আপনার ভেবেদেখার পালা,আপনার ছেলেকে আপনি বিপদের মুখে রাখবেন কিনা?আপনি তখনই ইন্জিনিয়ার বানাববেন যখন নিশ্চিত থাকতে পারবেন যে তাকে দেশ থেকে বের করতে পারবেন।


বিঃদ্রঃ যখন শুনি বিজ্ঞানের শিক্ষারথী কমছে,তখন মনে হয় অভিভাবকরা সঠিক কাজটি করছেন।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×