রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতেই ২০১২ সালজুড়ে প্রধান দুই দলের রাজনীতিকদের তীর্যক ও বিদ্বেষপূর্ণ কথাবার্তা যা অতিকথন।
শেখ হাসিনা : (খালেদা জিয়াকে) তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপনি এত অস্থির কেন? তত্ত্বাবধায়ক এলেই যে বিরোধীদলীয় নেতাকে চ্যাংদোলা করে ক্ষমতায় বসাবে তার গ্যারান্টি কি?
শেখ হাসিনা : (আবুলের পক্ষে) আবুল হোসেন প্রকৃত দেশপ্রেমিক। দেশপ্রেম আর সৎ সাহস আছে বলেই তিনি পদত্যাগ করেছেন।
শেখ হাসিনা : জনগণ যাতে লোডশেডিংয়ের কথা ভুলে না যায় তার জন্য প্রতিদিন দুই ঘণ্টা লোডশেডিং দিতে বিদ্যুৎ বিভাগকে বলেছি।
শেখ হাসিনা : (খালেদা জিয়াকে) বাংলায় একটা কথা আছে সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে। আমি বিএনপি নেত্রীকে বলব, আপনি সর্প হয়ে দংশন করেন আর ওঝা হয়ে ঝাড়েন। এই খেলাটা বন্ধ করেন।
খালেদা জিয়া : সাপকে বিশ্বাস করা যায় আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না।
খালেদা জিয়া : সোহেল তাজের মতো আওয়ামী লীগের আত্মসম্মান বোধসম্পন্ন নেতাদের পদত্যাগ করে দল থেকে বেরিয়ে আসা উচিত।
খালেদা জিয়া : মহাজোট মহাচোর।
আবুল মাল আবদুল মুহিত : চার হাজার কোটি টাকার জালিয়াতি বড় ঘটনা নয়। এরপর তিনি তার ভুল স্বীকার করে বলেন, ‘এ মুহূর্তে বোধ হয় আমি দেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি।’
আবুল মাল আবদুল মুহিত : শেয়ারবাজার দুষ্টু বাজার। এখানকার সবাই দুষ্টু। না হলে নিঃস্ব হয়ে যাওয়ার পরও এই বাজারে মানুষজন কেন রয়েছে?
আবুল মাল আবদুল মুহিত : আই অ্যাম একদম ফেডআপ।
আবুল মাল আবদুল মুহিত : দেশের একমাত্র সমস্যা ড. ইউনূস।
সাজেদা চৌধুরী : রাজাকাররা আইন মেনে একাত্তরে নির্যাতন করেনি। বসে বসে আইন কপচালে হবে না। আগেই দু-একটাকে ঝুলিয়ে দিলে ওদের আইন নিয়ে কপচানি বন্ধ হবে।
সাজেদা চৌধুরী : (খালেদা জিয়াকে) কালনাগিনী।
মতিয়া চৌধুরী : খালেদা জিয়া বিএনপির নেত্রী নন বৃহত্তর জামায়াতের মহিলা আমির।
সুরঞ্জিত সেনগুপ্ত : রাজনৈতিক জীবনে অনেককে তীর মেরেছি, কিন্তু তীরের ব্যথা সহ্য করিনি। এবার তীর আমার দিকে। এতে কী যে ব্যথা তা আমি বুঝতে পারছি।
সৈয়দ আশরাফ : (ড. ইউনূসের প্রাপ্তি প্রসঙ্গে) কোন যুদ্ধে উনি শান্তি আনলেন? কোন মহাদেশে উনি শান্তি আনছেন? বিশ্বের কিছু দেশ আছে যেখানে গিয়ে চিপস, স্যান্ডউইচ আর হোয়াইট ওয়াইন খেলে জনপ্রিয়তা বাড়ে। সময়মতো নোবেল প্রাইজও পাওয়া যায়।
তৌফিক-ই-ইলাহী : কুইক রেন্টালের যারা সমালোচনা করে তারা জ্ঞানপাপী ও রাষ্ট্রদ্রোহী।
ওবায়দুল কাদের : পদ্মা সেতু আমাদের দুয়ারে কড়া নাড়ছে। শিশু জন্ম নেয়ার আগেই আপনারা বলতে শুরু করেছেন শিশুটি কানা হবে, শিশুটি পঙ্গু হবে। শিশু তো এখনো ভূমিষ্ঠই হয়নি। সেদিন বেশি দূরে নয়, যেদিন পদ্মা সেতুর ওপর দাঁড়িয়ে দেশের মানুষ পূর্ণিমার চাঁদ দেখবে।
সৈয়দ আবুল হোসেন : নজরদারিতে থাকলে সমস্যা কী? আমি সৎ, স্বচ্ছ ও পবিত্র মানুষ।
শাহজাহান খান : (লাইভ টকশোতে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে) হারামজাদা তোর চোখ তুলে ফেলব। আগে অনেকের চোখ উপড়ে ফেলেছি। শাজাহান খান সবকিছুই পারে।
কামরুল ইসলাম : রফিক-উল হকের কথা শুনে আমার স্কুলপড়ুয়া নাতনি বলেছে, বুড়ো ব্যাটা বলে কি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




