বিশ্বের শীর্ষস্থানীয় পত্রিকা নিউইয়র্ক টাইমসের ২০১২ সালের আলোচিত ১২টি সংবাদের সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পেয়েছে বাংলাদেশের তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনা।
গতকাল নতুন বছরের প্রথম দিনে বিশ্বের আলোচিত এই ১২টি সংবাদ প্রকাশ করেছে পত্রিকাটি।
তালিকার ভূমিকায় পত্রিকাটি লিখেছে, ২০১২ সালে বিশ্বজুড়ে প্রতিনিধিদের পাঠানো শতাধিক আলোচিত সংবাদের মধ্য থেকে ১২টি সংবাদ বাছাই করা হয়েছে।
বর্ণনানুক্রমে সাজানো তালিকায় ১২ নম্বরে রয়েছে বাংলাদেশের আলোচিত এই অগ্নিকাণ্ডের ঘটনা। ‘হরিফিক ফায়ার রিভিলড এ গ্যাপ ইন সেফটি ফর গ্লোবাল ব্র্যান্ডস’ শিরোনামের প্রতিবেদনটিতে নিউইয়র্ক টাইমস মর্মস্পর্শী ভাষায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা তুলে ধরেছে। মৃত্যুর আগে মায়ের কাছে ছেলের টেলিফোন, বাঁচার আকুতি অথবা বেঁচে ফিরেও আতঙ্ক নিয়ে দিনাতিপাত করার স্পর্শকাতর খবরে আরও একবার আর্দ্র হয়েছে বিশ্ব মানবতা।
এছাড়া তালিকার প্রথমেই রয়েছে আফ্রিকার কঙ্গোয় শিশুদের খাবারের জন্য যুদ্ধের সংবাদ। দ্বিতীয় বর্ষসেরা হয়েছে আইরিশ শিল্পী ফ্রাঙ্ক বাকলির মুদ্রা দিয়ে নির্মিত বাড়ির সংবাদ। তৃতীয় সেরা প্রতিবেদনে উঠে এসেছে নতুন স্থান ও নতুন পরিবেশে মার্কিন শিশুদের জীবনযাপনে নানা সমস্যার কথা।
আশুলিয়ায় ১২৪ পোশাককর্মীর লাশ উদ্ধার!!!!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




