তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান এবং এক্স প্রেসিডেন্ট, হুসেইন মুহম্মদ এরশাদ।
দলের নেতা-কর্মীদের আশা থাকলেও তিনি মুখ ফুটে অনেক সত্যই বলতে পারেন না।
অনেকেই তাতে ইনুর মত গৃহপালিত বলেন।
তিনি আবার বর্তমান প্রধানমন্ত্রীকে নিজের বোন বলেও পরিচয় দিয়েছেন।
এর আগে গোটা কয়েকবার মুখ ফুটে মহাজোট সরকারের বিরুদ্ধে কথা বলতে গেছিলেন, নগদে মামলা মাথা চাড়া দিয়া উঠে
তারপর আবার চুপ।
এটাই আমাদের রাজনীতি হয়ে উঠেছে।
সর্বশেষে এরশাদ আগামীতে নিজের প্রধানমন্ত্রী হওয়ার অংক ক্লিয়ার দাবি করেছেন। এবং বলেছেন, “আওয়ামী লীগের অবস্থা খুবই খারাপ। ছাত্রলীগ-যুবলীগের অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ১০০ আসনও পাবে কি না সন্দেহ আছে। তারা আমার প্রতি সুবিচার করেনি। আমিও তাদের প্রতি সুবিচার করব না।”
তার বক্তব্য : বিএনপির অতীত ইতিহাস ভালো না। টাকা পাচার করেছে। শাস্তি হয়েছে। অনেক কিছু হয়েছে। শুধু আমাদের হাত পরিষ্কার আছে। তাই বিএনপিও যদি ১৫০ না পায়, আওয়ামী লীগও যদি ১৫০ না পায়। আমরা যদি মাঝখান থেকে কিছু পাই। তাহলে আমাকে লাগবে। সেটা ৫০ হোক, ৬০ হোক আর ৭০ হোক, আমাকে লাগবেই। তখন আমি দেখব, কী করা যায়। আমি তখন বলব, আমাকে প্রধানমন্ত্রীর পদ দেন।
জানিনা এই বক্তব্যের জন্য তিনি ফাইসা যাবেন কিনা!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



