প্রধানমন্ত্রী গিয়েছেন রাশিয়ায়, অনেক সমরাস্ত্র নাকি কিনবেন।
সেনা বাহিনীর জন্য সাত ধরণের এবং বিমান বাহিনীর জন্য চার ধরণের সমরাস্ত্র কিনবেন সম্ভবত।
খরচ ? মাত্র ৮০০০ কোটি টাকা।
কিন্তু কেন??
এই বিষয়টিকে স্বচ্ছ বলে মনে করেন না নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অব. মুনিরুজ্জামান৷ এই প্রথম কি কারণে রাশিয়ার কাছ থেকে এত বেশি সমরাস্ত্র কেনা হচ্ছে, তাও বোধগম্য নয়৷
স্বচ্ছ নয় নাকি অস্ত্রের জন্য ঋণ নেয়ার বিষয়টিও৷
এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাশিয়া থেকে ১২৪ মিলিয়ন ডলার দিয়ে আটটি মিগ-২৯ যুদ্ধ বিমান কেনা হয়েছিল৷
কিন্তু পরে এই বিমান নিয়ে বিতর্ক দেখা দেয় এবং মামলা হয়৷ এখনও সেই মিগ-২৯ যুদ্ধ বিমান কেনার ঘটনা নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



