এই সরকার মাত্র ১০ টাকায় আমাদেরকে চাল খাওয়াইতে চেয়েছিল।
কিন্তু বিধি বাম, খাইতে হয় মাত্র ৫০ টাকায়।
একদিন প্রধানমন্ত্রী বললেন, ১০ টাকার কথা নাকি উনি আগের টার্মে বলেছিলেন।
এর ওপরে আর কোনো যুক্তি তর্ক দেয়া সম্ভব নয়। লজ্জ্বায় নিজের কালো মুখটা অনেকদিন লাল হইয়া ছিল।
কারন না হইলে আবুল হয় দেশপ্রেমিক আর আন্দোলন করতে গিয়ে ফকরুল খাই অর্ধশত মামলা।
প্রায়ই মনে হয়, কেন আমরা এই দুই পারিবারকেন্দ্রিক রাজনীতি থেকে কেন বের হতে পারছি না।
এখনও সংসদে কিছু ইয়াং নেতা আছে, আছে বিভিন্ন ক্ষেত্রে অনেক গুণী জন।
তাদেরকে নিয়ে কি কিছু করা যায়?
উত্তর হলো - না। কারন না হইলে ড. মুহাম্মাদ ইউনুসের মত অবস্থা হয়ে যাবে।
যাই হোক, বলতে গেলাম চালের দামের কথা আর পেট ফেড়ে বের হয়ে আসে কষ্টের কথাগুলো।
ঢাকার বাজারগুলোতে সবধরনের চালের দাম বেড়ে গেছে।
গত সপ্তাহের চেয়ে কেজিতে ৪-৬ টাকা বেড়েছে।
শুধু চালই নয়, সব্জি এবং মাছের বাজারেও লেগেছে ডিজিটাল উন্নতির ছোয়া।
এবারের শীতে সব্জির দাম কিন্তু আকাশচুড়াই রইল।
এত্ত কথা ক্যান কই?
কারন আমরা চোর নই। সীমিত আয় দিয়া তো আমাদের উদরপূর্তি করতে হয়। আমাদের তো গাড়ি-বাড়ি-নদী দখল আর অঢেল পয়সা দরকার নেই। আমরা পদ্মা সেতুর টাকা খাইয়া দেশপ্রেমিক হইতে চাই না।
আমাদের খুব লজ্জ্বা...................আমরা দেশকে ভালবাসি, মানুষকে ভালবাসি, চোরকে ঘৃণা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



