ছাত্রলীগের হামলায় নিহত বিশ্বজিত দাসের হত্যকাণ্ডের পর তৈরি করা সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।
আদালত বলেন
- বিশ্বজিত আহত হওয়ার পর এক রিকশালাওয়ালা হাসপাতালে নিয়ে গেল অথচ পুলিশ নিয়ে যেতে পারল না- এটা জাতির জন্য বড়ই দর্ভাগ্যজনক। রিকশাওয়ালা জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। তাকে পুরস্কৃত করা উচিত।
- বিশ্বজিত হত্যাকাণ্ড নিয়ে ভিডিও ফুটেজের সঙ্গে আপনাদের প্রতিবেদনের সামঞ্জস্য নেই। কাউকে বাঁচানোর জন্যই এ ধরনের প্রতিবেদন তৈরি করা হয়েছে কি না সে প্রশ্ন করেন আদালত।
- ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদন পর্যালোচনা করে আদালত বলেন, প্রতিবেদনে বিশ্বজিতের পিঠে কোমরের ওপর ও পায়ে হালকা জখম দেখা যায়। ডান হাতের পাখনার নিচে তিন ইঞ্চি কাটা জখম, বাম পায়ের হাঁটুর নিছে ছেড়া জখম।
- এ সময় আদালতের জিজ্ঞাসার জবাবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী সূত্রাপুর থানার এসআই মো. জাহিদুল হক বলেন, “পৌনে ১২টায় আমি লাশের সুরতহাল করেছি। সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটেছে। লাশের সুরতহাল করার সময় ডান হাতের পাখনার নিচে জখম দেখতে পেয়েছি। তা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ কারণেই সে মারা গেছে।”
- এ সময় ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. মাকসুদুর রহমান আদালতকে বলেন, “পাখনার নিচে ধমনিটা (আর্টারি) কেটে যাওয়ার কারণেই বিশ্বজিত মারা যায়।”
- বিশ্বজিতের ঘটনায় ধারণকৃত ভিডিও ফুটেজটি আদালতে প্রদর্শন করা হয়। এটা দেখার পর আদালত ময়নাতদন্তকারী চিকিৎসককে বলেন, “ভিডিও ফুটেজের সঙ্গে আপনার ময়না তদন্ত প্রতিবেদন কি সামঞ্জস্যপূর্ণ?”
- জবাবে চিকিৎসক বলেন, “ডান পাখনার নিচে একই জায়গায় একাধিক কোপ পড়েছে। শরীরে বড় আঘাত একটিই পেয়েছি।”
- এ পর্যায়ে আদালত চিকিৎসককে জিজ্ঞেস করেন, কারো দ্বারা প্রভাভিত হয়ে ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছেন? জবাবে চিকিৎসক ‘না’ বলেন।
- তিনি বলেন, “আমি পৌনে দুইটায় লাশ পরীক্ষা করেছি। শরীরে আঘাতের চিহ্ন যা পেয়েছি তাই লিখেছি।”
- আদালত বলেন, “আপনি কি কাউকে বাঁচানো চেষ্টা করছেন?” জবাবে কিৎিসক বলেন, “না।”
- এ পর্যায়ে আদালত বলেন, “ভিডিও ফুটেজে দেখা যায়, ভিকটিমের বাম পাশে চাপাতি দিয়ে কোপ দেয়া হচ্ছে। এটা তো আপনার প্রতিবেদনে নেই।”
- আদালত বলেন, “ভিডিও ফুটেজের সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদন সামঞ্জস্যপূর্ণ নয়।”
- আদালত সুরতহাল প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, “চার্জশিট দিতে দেরি করছেন কেন?”
- জবাবে তিনি বলেন, “মামলাটি তদন্তের জন্য ডিবিতে ন্যস্ত করা হয়েছে।”
- এ সময় আদালত মামলায় কতজনকে গ্রেফতার করা হয়েছে তা জানতে চান।
- তিনি বলেন, “সাতজনকে আটক করা হয়েছে বলে শুনেছি।” ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি তো জানি নয়জন।”
- পত্রিকায় যাদের ছবি এসেছে তাদের সবাইকে কি গ্রেফতার করা হয়েছে? জবাবে তিনি বলেন, “জ্বি হয়েছে।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



