মাননীয়া প্রধানমন্ত্রীর কাছে একটা প্রশ্ন ছিল
প্রধানমন্ত্রীর কাছে একটা প্রশ্ন, আমার কি অপরাধ যে আমি একটা ডিমও খেতে পারব না?
জানি, আমরা আমজনতা, আমরা উত্তর পাব না।
তাই নিজের শান্তনাসূচক উত্তর বের করে নিতেই হবে।
বেঁচে থাকার জন্য আমাদের উদরপূর্তি সর্বাগ্রে দরকার।
তাই যদিও কষ্ট করে একটা ডিম যোগাড় করতে পারি
তাও খেতে হবে সিদ্ধ করে, ভেজে নয়
কারন??
আন্তর্জাতিক বাজারে যেখানে ক্রমস কমছে ভোজ্যতেলের দাম অথচ এক সপ্তাহের ব্যবধানে আমাদের অবস্থা দেখুন।
প্রতিলিটার তেলে মাত্র ১০ টাকা বেড়ে গেছে ১ সপ্তাহে!!
বাজারে গিয়েই দেখুন অবস্থাটা।
আর চালের দামও কেজিতে মাত্র ১০ টাকা বেড়েছে।
আর বাড়বেই বা না কেন?
সবই তো ডিজিটাল উন্নতি।
** পাদটীকা শুনবেন?
আমাদের রাজনীতিবিদদের তো বাজারের অবস্থা ভাবলে চলবে না।
তাদের ভাবতে হবে কিভাবে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা যায় তাতে দেশের জনগন তাদেরকে চাক কিংবা না চাক!!
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



