টানা উত্তেজনা চলছে বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
ঘটছে ককটেল বিস্ফোরণ, আতংকে শিক্ষার্থীরা।
কারন?
এই ক্যাম্পাস শুধুই ছাত্রলীগের, অন্য কেউ ঢুকতে পারবে না।
ছাত্রদল যাতে না ঢুকতে পারে তার জন্য তারা বসিয়েছে পাহারা।
দেখামাত্র ককটেল................আর মামলা হয়ত চলে যাবে ছাত্রদলের ঘাড়েই।
গতকালও তাই মনে হল।
ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যের উপস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে। নো বাধা।
ছাত্রদল মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে নীলক্ষেতে অবস্থানরত পুলিশ তাদের ছাত্রলীগের নেতাকর্মী ভেবে কোনো বাধা দেয়নি। পরে স্লোগান সহকারে তারা জহুরুল হক হলে সামনের গেট পর্যন্ত গেলে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে ক্যাম্পাস ত্যাগ করে ছাত্রদল!! নীরব পুলিশ!!
ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলাও করেছে এক ছাত্রলীগকর্মী।
আমরা শিক্ষা চাই, আমাদের রাজনীতিবিদরা অশিক্ষিত হতে পারে কিন্তু আমাদের শিক্ষা দরকার।
সব দলের কাছে দাবি জানাই আমাদের সুশিক্ষার জন্য। শিক্ষাঙ্গন যেন কলংকিত না হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



