আগামীকাল সোমবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে সমাবেশ করবে জামায়াত ইসলামী।
সমাবেশে সরকার বাধা দিলেই নাকি হরতাল!!
কয়েকদিন দেখলাম জামায়াতের তান্ডব, পুলিশের নির্দেশ আর সাধারন মানুষের অসহায়ত্ব।
জামায়াতকে দেখা মাত্রই গুলির নির্দেশও দেওয়া হলো।
কিন্ত একি হলো??
গতকাল তারা রাজধানীতে শান্তিপূর্ণ মিছিল করল।
পুলিশ বাধা দিলোনা, তাই কোনো বিশৃঙ্খলা হলোনা।
আর আজ??
আগামীকাল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করার মৌখিক অনুমতি পেয়ে গেল।
যদিও অনুমতিটা বায়তুল মোকাররমের উত্তর গেটের পরিবর্তে নাইটেঙ্গেল মোড় থেকে মতিঝিল পর্যন্ত করার প্রস্তাব দিল পুলিশ।
এর আগে প্রধান বিরোধী দলকেও সমাবেশের জন্য মাত্র ২/১ ঘন্টা আগে অনুমতি দিত এবং তাও নির্দ্রিষ্ট সময়ের মধ্যে শেষ করার আল্টিমেটাম দিত কিন্ত এখন কি দেখছি?
এখন সরকারী দল কি বক্তৃতা দেবে খুব শুনতে ইচ্ছে করছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



